শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

এক কেজি চালে এক কেজি তরমুজ!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে তাপমাত্রা যেমন পাল্লা দিয়ে বাড়ছে তেমনি বাড়ছে তরমুজের দাম। কেজিপ্রতি তরমুজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। আর খুচরা দোকানে প্রতিকেজি চাল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়।

জানা গেছে, হঠাৎ করেই নন্দীগ্রামে তরমুজের দাম বেড়ে গেছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি তরমুজের দাম ২০ থেকে ২৫ টাকা বেড়েছে। গত সপ্তাহে যেই তরমুজ বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি। এখন সেই তরমুজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কেজি।

প্রচন্ড গরমে হাঁসফাঁস করছে উপজেলার মানুষ। দাবদাহ থেকে সামান্য পরিত্রাণ পেতে ইফতারে ধর্মপ্রাণ রোজাদাররা তরমুজই পছন্দ করেন। কিন্তু আকাশ ছোঁয়া দামের কারণে এখন আর তরমুজের স্বাদ নিতে পারছেন না নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষেররা। এরইমধ্যে তরমুজের দাম সাধারণ ক্রেতাদের হাতের নাগালের বাইরে চলে গেছে। অভিযোগ উঠেছে- সিন্ডিকেট করে নন্দীগ্রামে তরমুজ ব্যবসায়ীরা মনমতো তরমুজের দাম বাড়িয়েছেন। সরবরাহ থাকলেও সংকটের কথা বলে তরমুজের দাম বেশি নিচ্ছেন।

তরমুজ কিনতে আসা ভ্যানচালক ঠান্ডু মিয়া বলেন, এক কেজি চাল কিনতে লাগছে ৬০ টাকা। আর এক কেজি তরমুজ কিনতে হচ্ছে ৬০ টাকা। যা সবার পক্ষে কেনা সম্ভব নয়।

তরমুজ বিক্রেতা রেজাউল করিম বলেন, তাপদাহে বর্তমানে বাজারে তরমুজের চাহিদা বেশি। আর চাহিদার তুলনায় আমদানি কম। এ জন্য আড়তে তরমুজের দাম অনেক বেশি। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023