স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় আবাসিক হোটেল অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে ১৭ জনকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুর ১২ টায় শিবগঞ্জের মহাস্থান নূরজাহান হোটেল থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে ৭ জনের জেল এবং ১০ জনের জরিমানা করা হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, অনৈতিক কর্মকাণ্ডের তথ্য পেয়ে হোটেল নূরজাহানে অভিযান পরিচালনা করা হয়। এতে হোটেলে ম্যানেজার আলমগীর (৪০), তার দুই সহযোগী আমিনুল ইসলাম (২৮) ও আরিফুল ইসলাম (২৬) এরং ৭ নারী ও ৭ পুরুষকে আটক করে ভ্রাম্যমান আদালতে প্রেরণ করা হয়।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী আলমগীর করীর জানান, নূরজাহান আবাসিক হোটেলে অনৈতিক কর্মকান্ড চলে আসছিল। এর আগে হোটেলের ম্যানেজার মুচলেকা দিয়েও কথা রাখেনি। পরে ভ্রাম্যমান আদালতে হোটেল ম্যানেজারকে ৬ মাসের, তার দুই সহযোগীকে ১ মাসের এবং অনৈতিক কাজে লিপ্ত শাহিন মিয়া (২৭), সানিমুল্লাহ (৩০) ও রিমি খাতুনকে (৩০) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বাকি ১০ জনকে ২০০ টাকা জরিমানাসহ মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।