শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

মাথায় গুলি করে এসআইয়ের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২১ মার্চ, ২০২১

পাবনা প্রতিনিধি

চাকরিতে যোগদানের এক বছরের মাথায় পাবনার আতাইকুলা থানার এসআই হাসান আলী পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। শনিবার দিবাগত রাতে থানা ভবনের ছাদে উঠে নিজের পিস্তল দিয়ে তিনি আত্মহত্যা করেন।

 

রোববার (২১ মার্চ) সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম।

 

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, হাসান আলী এক বছর আগে আতাইকুলা থানায় যোগ দেন। তিনি অবিবাহিত ছিলেন। থানার ছাদে শনিবার দিবাগত রাত ২টার পর থেকে ভোর পর্যন্ত কোনো এক সময় তিনি পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।

 

আজ সকালে তার মৃতদেহ পাওয়া গেছে। সেখানে তার ব্যবহৃত মোবাইলের সিমটি ভাঙা অবস্থায় পাওয়া গেছে।

 

ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কোনো বিষয়ে মোবাইলে কথা বলতে গিয়ে উত্তেজিত হয়ে ক্ষোভে অভিমানে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023