শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়া ছাত্রলীগ নেতা তাকবীর হত্যাকাণ্ডে জড়িত একজন গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় তাকবীর হত্যাকান্ডে জড়িত আল আমিন নামের একজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে কাহালু উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকবীর ইসলাম খান জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

গ্রেফতারকৃত আল আমিন কাহালু উপজেলার বাসিন্দা। তার বাবার নাম আক্কাস আলী। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান শেষ বর্ষের শিক্ষার্থী।
সদর থানা পুলিশ জানায়, তাকবীর ইসলাম খানের মা আফরোজা ইসলামের করা মামলার প্রধান আসামী আব্দুর রউফের সহযোগী আল আমিন। এ হত্যাকান্ডের পর আব্দুর রউফকে ছাত্রলীগ থেকে বহিস্কার করা হয়েছে। তবে তাকবীরের মা আফরোজা ইসলামের করা মামলায় আল আমিনের নাম নেই। তাকে সিসি ক্যামেরায় ফুটেজের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। শহরের সাতমাথা এলাকার সিসি ফুটেজে দেখা গেছে, আল আমিন চাপাতি হাতে তাকবিরের ওপর হামলা চালায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন হত্যাকান্ডে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তাকে আদালতে পাঠানো হবে। আল আমিন আদালতে স্বীকারক্তিমূলক জবানবন্দি দিবেন। তিনি আরও জানান, বিকেলে আদালতে আল আমিনকে প্রেরন করা হয়েছে।

গত মঙ্গলবার বগুড়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘের্ষ ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাকবীর ইসলাম খান। তাকবীর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। গত মঙ্গলবার বিকেল ৩টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023