শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় বইমেলার উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৭ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষ্যে বগুড়ায় ১০ দিন ব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে শহীদ খোকন পার্কে আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে বইমেলার উদ্বোধন ঘোষণা করেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা মকবুল হোসেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন তুলে ধরেন।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিয়াউল হক। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আজকের স্বাধীন বাংলাদেশ আমরা পেতাম না। দেশের উন্নয়নে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে আমাদের সকলের যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে। তাহলে একদিন বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে বিশ্বে প্রতিষ্ঠা লাভ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না ও সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ রেজাউল আলম জুয়েল, উপাধ্যক্ষ সুশান্ত কুমার সরকার।

এর আগে বেলা ১১ টার দিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মঞ্চের বিপরীত পাশে স্বেচ্ছায় রক্তদান ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউল হক। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সামির হোসেন মিশু, মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা শফিক আমিন কাজল এবং অন্যান্য কর্মকর্তাসহ স্কাউড সদস্যরা।

বুধবার বইমেলার উদ্বোধনের আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর ঢাক-ঢোল বাজিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নৃত্য পরিবেশন করেন আমরা কজন শিল্পী গোষ্ঠীর শিল্পীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023