শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৭ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বগুড়ায় বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার সকাল ৮ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিয়াউল হক, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা ও পুলিশ সদস্যরা, সিআইডি পুলিশ সুপার মোহাম্মদ কাউছার সিকদার ও সিআইডি বগুড়াসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান।

পরে জিলা স্কুল মাঠে কেক কাটা শেষে শহরে জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ র‌্যালি বের হয়। এতে জেলা প্রশাসক মো: জিয়াউল হক, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম, জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মাফুজুল ইসলাম রাজ, সহ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করেছে জেলা আওয়ামী লীগ। সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে সকাল সোয়া ৯ টায় শহরে র‌্যালী বের করে জেলা আওয়ামী লীগ। র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা আ’লীগ সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু ও আল রাজি জুয়েল বক্তব্য রাখেন।

বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভায় বক্তব্য রাখেন সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, আব্দুস সালাম বাবু প্রমুখ। এছাড়া জেলা পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, বাংলার মুখসহ বিভিন্ন সংগঠন কর্মসূচী পালন করেছে। দিবসটি উপলক্ষে শহরের সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার, সরকারি অফিস আলোকসজ্জা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023