শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ার শেরপুর উপজেলায় খিরার গাছের ডগায় কৃষকের স্বপ্ন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

সবুজ মখমলের মত বিছিয়ে রয়েছে খিরার গাছ। সবুজ পাতার মাঝে হলুদ ফুল যেন উকি দিচ্ছে। আর খিরার ডগায় ডগায় রয়েছে সবুজ কচকচে খিরা। খিরার বাম্পার ফলনের আশা করছে কৃষকরা। খিরাগাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এ বছর ১০ হেক্টর জমিতে খিরা চাষ হয়েছে। এর মধ্যে উপজেলার কুসুম্বি, খামারকান্দি, গাড়ীদহ, সুঘাট ইউনিয়নে সবচেয়ে বেশি খিরা চাষ হয়।

কুসুম্বি ইউনিনের বানিয়া গোন্দাইল গ্রামে গিয়ে দেখা যায়, সবুজ মখমলের মত বিছিয়ে রয়েছে খিরার গাছ সেই গাছগুলো পরিচর্যায় ব্যস্তকৃষক প্রশান্ত কুমার বল্টু। আর খিরার ডগায় ডগায় রয়েছে সবুজ কচকচে খিরা।

তিনি জানান, আড়াই বিঘা জমিতে খিরা চাষ করছে। জমির পাশ থেকে খিরা ২০ টাকা কেজি দরে কিনে নিচ্ছেন পাইকাররা। তবে খুচরা বাজারে খিরা ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

খিরার ভালো ফলনের আশায় প্রশান্ত বলেন, ‘সবকিছু ঠিক থাকলে অন্তত প্রায় দেড় ১ লাখ টাকার খিরা বিক্রি করতে পারব। খরচ বাদ দিয়ে মুনাফা হবে ৮০ হাজার টাকা।’ এবার কোন রোগ দেখা দেয়নি। এখন পর্যন্ত ভালো আছে।

সবসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা ও যথাসময়ে সঠিক পরামর্শ নিয়েই এই সপ্ন দেখছেন কৃষক প্রশান্ত কুমার।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন খাতুন বলেন, কৃষকের যে কোনো সমস্যায় কৃষি কর্মকর্তারা মাঠে গিয়ে সেবা দিয়ে আসেন। আমি নিজেও মাঠে পড়ে থাকি। কৃষকদের সমস্যার কথা শুনি। এবার খিরা চাষে চাষিরা কম ঝুকছে। গত বছর আলুর ভালো দাম পাওয়ায় এবার তারা আলু চাষ করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023