শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

শিবগঞ্জে মেঘনা প্রতিবন্ধী সংস্থার কম্বল বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মেঘনা প্রতিবন্ধী সংস্থার কম্বল পেলো শিবগঞ্জের বিভিন্ন এলাকার ২শতাধীক প্রতিবন্ধী ব্যক্তি। আজ বুধবার বিকেলে উপজেলার কিচক ইউনিয়নের বেলতলী বাজারে অবস্থিত সংস্থার কার্যালয়ে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। মেঘনা প্রতিবন্ধী সংস্থার সভাপতি মো. মোক্তার হোসেনে’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন, কিচক ইউনিয়ন চেয়ারম্যান এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী। এসময় তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, অপ্রতুল বরাদ্দের কারণে আমরা অনেক সময় সকল প্রতিবন্ধীদের চাহিদা পূরণ করতে পারিনা কিন্তু এই সংস্থার মাধ্যমে অত্র এলাকার প্রতিবন্ধীরা সার্বিক সহায়তা পাচ্ছে। ভবিষ্যতে এই সংস্থা প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করবে। সেক্ষেত্রে আমার সার্বিক সহযোগীতা অব্যহত থাকবে। চল্লিশছত্র অটিস্টিক প্রতিবন্ধী স্কুলের পরিচালক ও উক্ত সংস্থার নির্বাহী কমিটির সদস্য মো. আতিকুর রহমান সুমনের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. রমজান আলী প্রাং রঞ্জু, ছাইফুল ইসলাম, নবীবুর রহমান, আব্দুল হান্নান, আনছার আলী, জিয়াউর রহমান, মেহেদুল ইসলাম, ওয়ার্ড সদস্য আবু বক্কর, প্রতিবন্ধী সংস্থার সদস্য মোছা. জান্নাতুল আক্তার জুই, রুমি, মো. রফিকুল ইসলাম, মো. সাজু মিয়া প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023