শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

বগুড়ায় ‘বিষাক্ত মদপান’ মৃতের সংখ্যা বেড়ে ১০

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় ‘মদপানের পর’ মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এর আগে বিষাক্ত মদপানে সোমবার ভোর থেকে বেলা ৩টার মধ্যে বগুড়া শহরের পুরান বগুড়া তিন মাথা, ফুলবাড়ি এবং কাটনারপাড়ার ছয় ব্যক্তি মারা যান।

 

পুলিশ জানিয়েছে, গত রোববার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে কয়েকজন হোমিওপ্যাথি দোকান থেকে আনা রেকটিফায়েড স্পিরিট পান করার পর তারা অসুস্থ হন।

 

পরে ভোরের দিকে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সুমন নামে একজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া রমজান নামে আরেকজন স্থানীয় এক ক্লিনিকে মারা যান।

 

মদপানের পর প্রেমনাথ ও রামনাথ নামে অসুস্থ দুই ভাই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছিলেন হরিনাথ নামে স্থানীয় একজন।

 

বগুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্তী বলেন, শহরের কালিতলা বাজারে রেকটিফায়েড স্পিরিট পান করেন সাজু, মোজাহার ও আব্দুল জলিল। রাতে বাড়ি ফিরে অসুস্থ হয়ে তিনজনই মারা যান।

 

ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, রেকটিফায়েড স্প্রিরিট পানের পর অসুস্থ হয়ে পলাশ মারা গেছেন।

 

এছাড়া ‘রেকটিফায়েড স্পিরিট পানের পর’ ফুলবাড়ী এলাকার পায়েল (৩০), রঞ্জু (৩৪) ও আইয়ুব ( ৩১) নামের আরও তিনজন অসুস্থ হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছিলেন ছিলিমপুর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল আজিজ মণ্ডল।

 

মৃত ১০ জনের মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- পুরান বগুড়ার লোকমান মিয়ার ছেলে রাজমিস্ত্রি রমজান আলী (৪০), প্রেমনাথের ছেলে সুমন ( ৩৮), কাটনার পাড়ার টোকাপট্টির চা দোকানি সাজু (৫৫), বাবুর্চি মোজাহার আলী (৭০), ফুলবাড়ি সরকার পাড়ার আব্দুল জলিল (৬৫) ও ফুলবাড়ী মধ্যপাড়ার আব্দুল জলিলের ছেলে পলাশ (৩৫)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023