শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ার ৫ পৌরসভায় আ’লীগ ২, বিএনপি ২ নির্বাচিত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া
আওয়ামী লীগের তৌহিদুর রহমান মানিক ও আনিসুর রহমান, এজিএম বাদশাহ, বিএনপির আবদুল মান্নান ও সাইফুল ইসলামআওয়ামী লীগের তৌহিদুর রহমান মানিক ও আনিসুর রহমান, এজিএম বাদশাহ, বিএনপির আবদুল মান্নান ও সাইফুল ইসলাম

বগুড়ার পাঁচ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই জন, বিএনপির দুই জন ও স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) একজন নির্বাচিত হয়েছেন। সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসাররা এ তথ্য দিয়েছেন।

বগুড়া নির্বাচন অফিস সূত্র জানায়, শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তৌহিদুর রহমান মানিক পুনরায় নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১২ হাজার ৩৯৮ ভোট। তার নিকটতম (নির্বাচন বর্জনকারী) বিএনপির মতিয়ার রহমান মতিন পেয়েছেন দুই হাজার ৩৬৬ ভোট।

নন্দীগ্রাম পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আনিসুর রহমান মেয়র হয়েছেন। তিনি পেয়েছেন সাত হাজার ৬৬৮ ভোট। তার নিকটতম বিএনপির সুশান্ত কুমার সরকার পেয়েছেন পাঁচ হাজার ১৮৮ ভোট।

ধুনট পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী ও বহিষ্কৃত এজিএম বাদশাহ (জগ মার্কা) তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন তিন হাজার ৯০৬ ভোট। তার নিকটতম আওয়ামী লীগের প্রার্থী টিআইএম নুরুন্নবী তারিক পেয়েছেন তিন হাজার ১৫৫ ভোট।

কাহালু পৌরসভায় বিএনপির আবদুল মান্নান পাঁচ হাজার ২৪৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের বর্তমান মেয়র হেলাল উদ্দিন কবিরাজ পেয়েছেন চার হাজার ২৯৯ ভোট।

এছাড়া গাবতলী পৌরসভায় বিএনপির সাইফুল ইসলাম দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ছয় হাজার ৯৫৯ ভোট। তার নিকটতম আওয়ামী লীগের মমিনুল হক শিলু পেয়েছেন পাঁচ হাজার ১১৫ ভোট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023