শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় আলোচিত চুরির মামলায় রঞ্জু ও ফটুর জামিন না মঞ্জুর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়া দিনদুপুরে কাগজ পত্রসহ ৩৬ লক্ষাধিক টাকার চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় মোফাজ্জল হোসেন রঞ্জু ওরফে ধলা ও ডাঃ মোঃ ফেরদৌস আলম ওরফে ফটুর জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছাঃ আসমা মাহমুদ এর আদালতে ২ আসামির জামিনের আবেদন করলে শুনানী শেষে তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। আসামিদ্বয় হলেন বগুড়া শহরের কাটনারপাড়ার টিনপট্টির মৃত মোসলেম উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন রঞ্জু ওরফে ধলা এবং জলেশ্বরীতলার ট্রপিকাল ইলিয়াছের মৃত তবিবর রহমানের ছেলে মোঃ ফেরদৌস আল ওরফে ফটু। শহরের সুত্রাপুরের গোহাইল রোডের (রূপকথা হাউজিং ফ্লাট নং ডি-৬) এর মোঃ সামছুল হকের ছেলে এস এম আতোয়ার হোসেন মান্না কর্তৃক শাজাহানপুর থানায় ওই আসামিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার অভিযোগ উল্লেখ করা হয়েছে যে, গত ১৯ ডিসেম্বর দুপুর ১টার দিকে আসামিরা শাজাহানপুর উপজেলার শাকপালা মোড়ে সরিফা প্রেস এন্ড পাবলিকেশন, এস আর প্রেস এন্ড পাবলিকেশন এবং দৈনিক মুক্তজমিন নামীয় পত্রিকার ছাপাখানা তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে সরকারি বই ছাপানোর চুক্তিপত্র, অফিসিয়াল কাগজপত্র অফিসের আসবাবপত্র, টিভি ফ্রিজ ও সরকারের বিনামূল্যের বই বিতরণের কাগজ ক্রয়ের নগদ ৩০ লাখ টাকাসহ ৩৬ লাখ ৬৫ হাজার ৭শ’ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023