শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নন্দীগ্রাম হত্যা মামলার আসামী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় চাচা চাঁন মিয়াকে হত্যার ঘটনায় করা মামলায় ভাতিজা আব্দুল মান্নান পোদ্দার (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুল মান্নান পোদ্দার ভাটরা ইউনিয়নের দমদমা গ্রামের আমির আলীর ছেলে।

 

শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় নওগাঁ জেলার রানীনগর উপজেলার কালীগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

জানা গেছে, গত ২৫শে ডিসেম্বর জায়গা নিয়ে বিরোধের জেরে ভাতিজার কোদালের আঘাতে চাঁন মিয়া (৫৮) গুরুতর আহত হয়। পরে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনায় নিহতের ছেলে শ্যামল হোসেন বাদী হয়ে গত ৯ জানুয়ারি নন্দীগ্রাম থানায় ৬ জনের নামে মামলা করেন। সেই মামলার প্রধান আসামী আব্দুল মান্নান পোদ্দারকে গ্রেপ্তার করা হয়।

 

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023