শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নন্দীগ্রাম পৌরসভায় ভোট: উন্নয়নের ফুলঝুড়ি নিয়ে পাড়া-মহল্লায় প্রার্থীরা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে পৌরসভায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পৌর শহর। চায়ের কাপে ঝড় উঠছে নির্বাচনী আলাপচারিতার।

 

জানা গেছে, আগামী ৩০ জানুয়ারি নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন। নির্বাচনে মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ২৭ সংরক্ষিত নারী আসনে ১৪ জন লড়ছেন। মেয়র পদে পৌরসভার বর্তমান প্যানেল মেয়র পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়েছেন। বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র পৌর বিএনপির সদস্য সুশান্ত কুমার শান্ত। স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে লড়ছেন বর্তমান মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল।

 

পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীরা নন্দীগ্রাম পৌরসভার আধুনিকায়নের কথা বলছেন। আওয়ামী লীগবিএনপি স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় যুক্ত হয়েছেন তাদের সমর্থকরাও। এছাড়া মানুষের পাশে থেকে সব সময় কাজ করাসহ উন্নয়নের ফুলঝুড়ি নিয়ে সকাল, বিকেল, রাত, এমনকি ভোর হওয়ার সঙ্গে সঙ্গে যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি।

 

পৌর এলাকার ভোটার মোজাম্মেল হক জানান, পৌরসভার তেমন কোনো উন্নয়ন হয়নি। এবার শিক্ষিত রাজনৈতিক সচেতন প্রার্থীকেই নির্বাচিত করবেন ভোটাররা।

 

আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আনিছুর রহমান জানান, রাস্তাঘাট, ড্রেন নির্মাণ, স্কুলকলেজ মাদ্রাসার আধুনিকায়নসহ আলোকিত পৌরসভা গড়ার পাশাপাশি দূর্নীতি, সন্ত্রাস মাদকমুক্ত পৌরসভা গড়তে চাই।

 

বিএনপির মনোনীত প্রার্থী সাবেক মেয়র সুশান্ত কুমার শান্ত জানান, নির্বাচিত হলে পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের পাশপাশি রাস্তাসহ পৌর শহরে মাদ্রাসামসজিদের উন্নয়ন করা হবে।

 

নন্দীগ্রাম পৌরসভার রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোঃ নজরুল ইসলাম বলেন জানান, শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023