শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নন্দীগ্রামে ছাত্রলীগের নেতৃত্বে তুহিন ও শুভ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

তুহিন আহমেদ সভাপতি ও শুভ আহমেদকে সাধারন সম্পাদক করে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হয়। তিন বছর পর অবশেষে উপজেলা ছাত্রলীগের এক বছর মেয়াদি ৬ সদস্যের নতুন কমিটি করা হয়েছে।

 

গত বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস ও সাধারণ সম্পাদক অসীম কুমার রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

 

নতুন কমিটির সহ-সভাপতি আল-নোমান নাদিম, জয়দেব চন্দ্র রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক রিফাত আলী ও আবু তৌহিদ রাজীবের নাম অনুমোদন দেওয়া হয়েছে।

 

ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৬ জানুয়ারি উপজেলা ছাত্রলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেই কমিটি মেয়াদোত্তীর্ণ এবং সম্মেলন করতে ব্যর্থ হওয়ায় ২০১৭ সালের ৮ নভেম্বর নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে জেলা ছাত্রলীগ। পরদিন ৯ নভেম্বর সন্ধ্যায় মুনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে কর্মীসভা অনুষ্ঠিত হয়। সেই কর্মীসভায় নতুন নেতৃত্বের জন্য উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক পদপ্রত্যাশীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, ছাত্রত্বের প্রমাণপত্রসহ আবেদনপত্র জমা নেন জেলা ছাত্রলীগ। সে থেকে কমিটি ছাড়াই চলে এখানকার ছাত্রলীগের নেতৃত্ব।

 

তবে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ তিন বছর পর নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের কমিটির আলোর মুখ দেখলো। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023