শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

নন্দীগ্রামে এক যুবককে ট্রাকের নীচে ফেলে হত্যার অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে আনোয়ার হোসেন বুলু (৩৮) নামে এক যুবককে তার সহযোগীরা মদ্যপ অবস্থায় ট্রাকের নীচে ফেলে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২ জানুয়ারী) গভীর রাতে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার তেঘরী নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত বুলু নওগাঁ জেলার আত্রাই উপজেলার জাতআমরুল গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। এ ঘটনায়  দুই সহযোগী আরিফুল ও ইসলাম হোসেনকে আটক করে নন্দীগ্রাম থানায় সোপর্দ করেছে পরিবার নিহতের পরিবার।

জানা গেছে, বুলু ও তার ৭ জন বন্ধু শনিবার রাতে মাইক্রোবাস যোগে আত্রাই থেকে বগুড়া শহরে হোটেল নাজ গার্ডেনে আসেন। সেখানে সবাই মিলে মদ্যপান করে মাক্রোবাস যোগে বগুড়া-নাটোর সড়ক হয়ে আত্রাই এর উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে নন্দীগ্রামের তেঘরী নামক স্থানে মাইক্রোবাসে নিজেদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এসময় বুলু মাইক্রোবাস থামিয়ে সড়কে নেমে তাদেরকে শান্ত করার চেষ্টা করে। একপর্যায় তার সহযোগীরা বুলুকে ধাক্কা দিয়ে চলন্ত  ট্রাকের নীচে ফেলে দেয়। এতে ট্রাক চাপায় বুলু ঘটনাস্থলেই মারা যান। পরে তার সহযোগীরা বুলুর মরদেহ মাইক্রোবাসে তুলে আত্রাই নিয়ে যান। সেখানে ৫ জন নিজ নিজ বাড়িতে চলে যান এবং আরিফুল ও ইসলাম বুলুর মরদেহ বাড়িতে পৌঁছে দিতে গেলে পরিবারের সন্দেহ হলে তাদেরকে আটক করে। রবিবার (৩ জানুয়ারী) সকালে তাদেরকে নন্দীগ্রাম থানায় সোপর্দ করা হয়।

নিহত বুলুর ভাই মাজাহারুল ইসলাম বলেন, তাদের নিজস্ব মাইক্রোবাস বুলু চালাচ্ছিলেন। দুর্ঘটনায় মারা গেলে মাক্রোবাস ক্ষতিগ্রস্থ হতো। তার ভাইকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবী করেন।

জানতে চাইলে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, নিহতের পরিবার যাদেরকে থানায় সোপর্দ করেছে তাদেরকে মামলায় স্বাক্ষী করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023