শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

শাজাহানপুরে কিশোরকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শাজাহানপুরে বাপ্পি (১৫) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সাহেব আলী নামে একই বয়সের অপর এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

বাপ্পী উপজেলার খরনা ইউনিয়নের গয়নাকুড়ি গ্রামের ট্রাকচালক মোকছেদ আলী ছেলে। আহত বুদ্ধি প্রতিবন্ধী সাহেব আলী একই গ্রামের আহমদ আলী ছেলে। আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

নিহতের স্বজনেরা জানান, সোমবার সন্ধ্যার পর কে বা কারা বাপ্পিকে ফোন করে। বাপ্পি রাতের খাবার খেয়ে পাখি ধরার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাত ১২টার দিকে বুদ্ধি প্রতিবন্ধী সাহেব আলী আহত অবস্থায় দৌড়ে বাপ্পির বাড়িতে এসে জানায়, গয়নাকুড়ি সলাকুড়িয়া চড়ার ভেতর কে বা কারা বাপ্পিকে কুপিয়ে ফেলে রেখেছে। তাকেও মেরে ফেলার জন্য ছুরিকাঘাত করলে দৌড়ে পালিয়েছে। এই কথা বলে সাহেব আলী অজ্ঞান হয়ে যায়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাপ্পিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

 

স্বজনেরা আরো জানান, বাপ্পি বগুড়া ক্যান্টমেন্টে কোনো এক অফিসারের বাসায় কাজ করতো। ৮ দিনের ছুটিতে বাপ্পি বাড়িতে এসেছে।

 

শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন জানান, খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাপ্পির ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এখন পর্যন্ত হত্যার কারণ উদঘাটন করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023