শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

শেরপুরে বাঙালি নদীর চর কেটে লুট হচ্ছে মাটি!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শেরপুরে বাঙালি নদীর চর কেটে মাটি লুটে নেয়ার অভিযোগ উঠেছে। ক্ষমতাসীন দলের লোক পরিচয়ে এই মাটি কেটে নিয়ে যাচ্ছেন একটি ব্যবসায়ী সিন্ডিকেট। প্রতিদিনই অবৈধভাবে কাটা মাটি ট্রাকে ভরে নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় ইটভাটায়। এভাবে মাটি কাটা অব্যাহত থাকায় নদীপাড়ের ফসলি জমি-বসতবাড়ি ও খেয়া ঘাটে যাওয়ার একমাত্র সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার শঙ্কাও করছেন এলাকাবাসী।

 

জানা যায় শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্যে দিয়ে বহমান বাঙালি নদী। আর এই নদীর চোমরপাথালিয়া বাজার অংশে নদীর চর ও তীরবর্তী ফসলি জমি থেকে প্রায় ৮-১০ফুট গভীর করে এস্কেভেটর মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে। একইসঙ্গে সেসব মাটি বিক্রি করে দেওয়ায় বেশ কয়েকটি ট্রাকে ভরে শ্রমিকরা নিয়ে যাচ্ছেন ইটভাটায়।

এসময় জানতে চাইলে সোলায়মান আলী, আলাউদ্দিন মেম্বারসহ একাধিক ব্যক্তি জানান, নদী তীরবর্তী বিশ শতক জমিটি ব্যক্তি মালিকাধীন। চোমরপাথালিয়া গ্রামের বাসিন্দা হাবিবর রহমানের ছেলে সবুজ ও মাসুদের নিকট থেকে তাদের জমির মাটি কিনে নেন সুঘাট ইউনিয়ন বালু-মাটির ব্যবসায়ী বলে খ্যাত আতিকুর রহমান রঞ্জু। পরে তিনি আরও অন্তত বিশ বিঘা বাঙালি নদীর চর সরকারি জমি দখলে নেন। এরপর ওইসব জমি থেকে দিনরাত সমানতালে অবৈধভাবে মাটি কাটার উৎসব চালাচ্ছেন বলে অভিযোগ করেন তারা।

এ প্রসঙ্গে বক্তব্য জানতে চাইলে সুঘাট অভিযুক্ত মাটি ব্যবসায়ী আতিকুর রহমান রঞ্জু বলেন, দেড় থেকে দুই বছর ধরে মাটি-বালুর কোন ব্যবসা বাণিজ্য করা সম্ভব হচ্ছে না। তাই বেকার হয়ে পড়েছি। এজন্য ব্যক্তি মালিকানাধীন জমির মাটি কিনে তা বিক্রি করছি। নদী বা সরকারি কোন জমির মাটি কাটছেন না বলেও দাবি করেন তিনি।

 

বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ এ প্রসঙ্গে বলেন, মাটি কাটার বিষয়টি জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023