শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নন্দীগ্রামে ভ্যান চাপায় শিশু নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

গ্রামের রাস্তায় খেলছিল ৪ বছর বয়সী শিশু জাহিদ হাসান (৪)। এসময় ধান বোঝাই অটো ভ্যানের চাপায় ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।

 

শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

 

জাহিদ হাসান বেলঘড়িয়া গ্রামের  কৃষক ফারুক হোসেনের ছেলে।

 

স্থানীয়রা জানায়, জাহিদ হাসান অন্যান্য শিশুদের সাথে বাড়ির পার্শ্বে গ্রামের রাস্তায় খেলাধুলা করছিল। এসময় ব্যাটারি চালিত একটি ধান বোঝাই অটো ভ্যান শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পরি ভ্যান ফেলে রেখে চালক পালিয়ে যায়।

 

নন্দীগ্রাম কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আজিজুর রহমান বলেন, ঘটনার পরই ভ্যান চালক পালিয়ে গেছে। তবে স্থানীয় জনগণ ভ্যানটি আটক করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023