শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় অস্ত্র-বিস্ফোরকসহ ২ জঙ্গি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের দাওয়াহ বিভাগের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনগত রাত ১২টার পর বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া উত্তরপাড়া জামে মসজিদের দক্ষিণ পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতাররা হলেন- কুমিল্লার বি-পাড়া উপজেলার সিদলাই উত্তরপাড়া গ্রামের হাকিম সরকার ওরফে জজ মিয়ার ছেলে ইকবাল হোসেন সরকার (৪০) ও একই জেলার দেবিদ্বার উপজেলার ভৈষরকুট গ্রামের শহিদুর রহমানের ছেলে জায়েদুর রহমান ওরফে আব্দুল্লাহ (৩৮)।

 

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার দুই জঙ্গি সদস্য তাদের সংগঠনের দাওয়াতি কার্যক্রম ও অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন জেলা সফরের অংশ হিসেবে বগুড়ায় আসেন। রাত্রি যাপনের জন্য তারা বাঘোপাড়া উত্তরপাড়া জামে মসজিদের দক্ষিণ পাশ এলাকায় গেলে পুলিশের কাছে সংবাদ আসে। এরপর গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে পৌঁছে মসজিদ ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা ব্যাগ থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, ৪৭৫ গ্রাম বোমা তৈরির বিস্ফোরক, একটি চাপাতি, ২৫টি জঙ্গি বই ও ৫০টি লিফলেট উদ্ধার করা হয়।

 

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক  জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দু’জন জানান, তারা গত পাঁচ বছর ধরে জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের দাওয়াহ বিভাগের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এরইমধ্যে তারা দেশের ১৪টি জেলা সফর করেছেন। তারা সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য অর্থ সংগ্রহ করছিলেন।

 

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল আহম্মেদ জানান, গ্রেফতার জঙ্গিদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হবে। তাদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023