শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

সাকিবকে হত্যার হুমকি, সেই মহসিন গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ‘কুপিয়ে হত্যার’ হুমকিদাতা সিলেটের মহসিন তালুকদারকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সুনামগঞ্জের দিরাই থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৬ মিনিটে নিজের ফেসবুক আইডি থেকে ভিডিও লাইভে এসে সাকিবকে হুমকি দেন মহসিন।

পরে ওইদিন সকালে আরেকবার লাইভে এসে দুঃখপ্রকাশ করে সাকিবকে কালিপূজা উদ্বোধন করতে ভারতে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করতে বলেন।

 

সোমবার (১৬ নভেম্বর) রাত ১২টার দিকে সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়ার মহসিনের বাড়ি ঘেরাও করে র‌্যাব ও পুলিশ। তখন তাকে পাওয়া যায়নি।

এদিকে এ ঘটনায় সোমবার রাতে সিলেটের জালালাবাদ থানায় মহসিন তালুকদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব মোর্শেদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023