শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

মহাস্থানে এসআই নামধারী তথাকথিত মিডিয়াকর্মী ও সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করবেন কলা ব্যবসায়ী সালাম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

আঃ ওয়াহেদ ফকির
আজ মঙ্গলবার দৈনিক মুক্তজমিন পত্রিকার ১ম পৃষ্ঠায় “মহাস্থানে এসআই নামধারী তথাকথিত মিডিয়াকর্মী ও সহযোগীদের সেই আলোচিত পিরোজপুরের কলা ব্যবসায়ীকে খোঁজা-খুজি” শিরোনামে সংবাদ প্রকাশের পর
তা পড়ে সাধারন মানুষ আনন্দিত এ জন্য অসংখ্যক পাঠক তৈরি হচ্ছে প্রতিদিন। এ জন্য পাঠকেরা মুক্তজমিন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তাদের লিখনী অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন। দিন যতই যাচ্ছে ততই ভূক্তভোগী ও ক্ষতিগ্রস্থ মানুষেরা দিচ্ছে নতুন-নতুন তথ্য। তার আলোকেই পাঠকদের চাহিদা ক্রমে তা তুলে ধরা হচ্ছে ক্রমা-ন্বয়ে। গতকাল লাহিড়ীপাড়া এলাকার এক তরুনের সাথে কথা হয় এ প্রতিবেদকের, তিনি ক্ষোভ ও আক্ষেপের সাথে এসআই নামধারী তথাকথিত মিডিয়াকর্মী গত ২০১৮ সালে আমার ভাগ্নেকে জেলা স্কুলে ভর্তির নাম করে কয়েক হাজার টাকা হাতিয়ে নেয়, যা পরবর্তীতে জানতে পারি তার মূলত ঐ স্কুল কতৃপক্ষের সঙ্গে বিন্দু মাত্র যোগাযোগ নাই। আমি তার সাথে দেখা করে টাকা ফেরৎ চাইলে সে আবল-তাবল কথা বলে এক পর্যায়ে সে তার ধর্ম ভাইদের ভয়-ভিতি প্রদর্শন করে। এমন কি, সে আমাকে মাদক দ্রব্য দিয়ে পুলিশে গ্রেফতার করে জেল খাটানোর হুমকি দেয়। পরবর্তীতে মান-সম্মান রক্ষার্থে আমার পকেটের টাকা আমার বোনকে দেই। অপর দিকে মহাস্থান বাসস্টান্ড বোর্ডিং হতে কলা ব্যবসায়ী পিরোজপুরের ভান্ডারিয়া থানার আব্দুস সালামের চুরি হওয়া ১ লক্ষ ৭২ হাজার টাকা উদ্ধারের জন্য এসআই নামধারী মিডিয়াকর্মী সহ ঘটনার সাথে ২০১৫ সালে যারা জড়িত ছিলেন তাদের অন্যতম বিবাদি মারা গেছেন, সেহেতু মামলাটি নতুন ভাবে করতে ব্যস্ত আছেন কলা ব্যবসায়ী আব্দুস সালাম, তিনি মোবাইলে এই প্রতিবেদককে জানান, বাজান মামলা দায়েরের পর সংবাদ সম্মেলনের মাধ্যমে এসআই নামধারী মিডিয়াকর্মী সহ সকলের মুখোষ খুলে দিব। তিনি মুক্তজমিন পত্রিকা পড়ে অত্যন্ত মুগ্ধ হয়েছেন। মুক্তজমিনের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার দীর্ঘায়ু কামনা করেন। এদিকে মাদক সিন্ডিকেটের সদস্যরা আস্তে আস্তে কেটে পড়তে শুরু করেছে। সেই সাথে এসআই নামধারী তথাকথিত মিডিয়াকর্মীকে ভুয়া-মিথ্যাবাদী বলে গাল-মন্দ করেন তারই এক সময়ের এক সহযোগী। নাম প্রকাশে অনিচ্ছুক তার ঐ সহযোগী জানান, উক্ত এসআই নামধারী তথাকথিত মিডিয়াকর্মী তার বিষয়ে পত্রিকায় ধারাবাহিক রিপোর্ট প্রকাশের পর সে নিজে ও অন্যান্য সহযোগীরা চুপসে গেছেন। শুধু এস আই নামধারী তথাকথিত মিডিয়া কর্মীই নয় বরং এই জাতীয় যে সমস্ত ব্যক্তি সাধানর মানুষ কে ফাঁদে ফেলে আর্থিক ভাবে লাভবান হচ্ছে, ক্ষতিগ্রস্থ করছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে। আপনারা নির্ভয়ে তাদের অপকর্ম সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিয়ে আমাদের কে সাহায্য করুন, আমরা সত্য প্রকাশে দ্বিধাহীন চিত্রে আপনাদের সাথে ছিলাম, সাথে আছি এবং থাকবো। অপরাধকারী-অপরাধী যত ক্ষমতা ধারী ব্যক্তি হোক না কেন? মুক্তজমিন সত্যর পক্ষে আপোষহীন আমরা তা সাহসিকথার সাথে প্রকাশ করবো এ নিশ্চয়তা ১০০%। তথ্য প্রদানে কল করুন ০১৭১৫-৬৫২৮২০ নম্বরে। তথ্যদাতার নাম ঠিকানা সম্পূর্ণ রুপে গোপন রাখা হবে। আগামীকাল আরো বিস্তারিত সংবাদ পরতে চোখ রাখুন আমাদের সাথে…….

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023