শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

নন্দীগ্রামে ধর্ষণ-নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা থানা পুলিশের আয়োজনে ধর্ষণ ও নির্যাতন বিরোধী একটি র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

র‌্যালী শেষে পরিষদ অডিটোরিয়ামে সমাবেশে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেয়র কামরুল হাসান জুয়েল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা, পৌর আ’লীগের সভাপতি আনিছুর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক ফজলুল হক কাশেম, স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, সাংবাদিক ফজলুর রহমান, নাজমুল হুদা প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন থানার এসআই আব্দুর রহিম।

এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023