শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

মহাস্থানে এস আই নামের মিডিয়া কর্মী এখন বোর্ডিং থেকে তোলা আদায় করে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১০ অক্টোবর, ২০২০

আঃ ওয়াহেদ ফকির
গতকাল শনিবার দৈনিক মুক্তজমিন পত্রিকার ১ম পৃষ্ঠায় মহাস্থানে এস.আই নামের গনমাধ্যম কর্মী থানার রাইটার ছিল? গোপনীয়তা প্রকাশ করায় বের করে দেয়া হয়, এ সংক্রন্ত সংবাদ প্রকাশের পর মহাস্থান এলাকার উক্ত এস.আই এর নিয়ন্ত্রিত হকার মার্কেটে পত্রিকা বিতরণ না করে গায়েব করায় পাঠকেরা পত্রিকা পড়া থেকে বঞ্চিত হলেও ফেইসবুক পোষ্ট দেখে নানা মন্তব্য করে। উক্ত তথাকথিত গণমাধ্যম কর্মি পরিচয় দান কারি এস.আই নাম ধারি ব্যক্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। এলাকার এক সচেতন ব্যক্তি বলেন, উক্ত এস.আই নাম ধারি বগুড়ার এক এমপি’র নাম ভাঙ্গিয়ে বিভিন্ন জায়গায় দাপট দেখাচ্ছে। (তবে উক্ত এমপি সরকারি দলীয় নয়) এদিকে স্থানীয় এক জনপ্রতিনিধি জানান, উক্ত এস.আই নামধারীর বাড়ি ঢাকা-রংপুর মহাসড়কের ডান পাশ্বে।

 

উক্ত এস.আই নামধারী ব্যক্তি মহাস্থান সহ আশপাশের এলাকায় আবাসিক বোর্ডিং সহ তার সহযোগীরা মাসোহারা তুলে থাকে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়াও মহাস্থান বন্দরের এক পরিবহন শ্রমিক এই প্রতিবেদক কে জানান, এসআই নামধারী ব্যাক্তি নিজে মাদক সেবনে আসক্ত। সে সারারাত মহাস্থান বন্দরে মোটর সাইকেল নিয়ে যততত্র চলাফেরা করে থাকে এবং সারাদিন মোবাইল ফোন-বন্ধরেখে নাক ডেকে ঘুমায়। তার ভাষায় তার প্রকৃত আয়ের উৎস কি? এদিকে এলাকার এক মাছ ব্যবসায়ী সে নিজেও মাদক সেবনে আসক্ত সে জানায়, উক্ত এস.আই নামধারী ব্যক্তির রয়েছে, মাদক সিন্ডিকেট যারা সাদা চার চাকার কার গাড়িতে প্রেস লিখে জয়পূরহাট-হাকিমপুর সীমান্ত থেকে ইয়াবা, ফেন্সিডিল উক্ত কারে বহন করে কিচক থেকে আলিয়ার হাট, বেতগাড়ি দিয়ে শহরে প্রবেশ করে। এদের রয়েছে আইন শৃঙ্খলা বাহিনির সদস্য ও কর্মকর্তাদের গভির ফেইসবুক সম্পর্ক। যার কারনে তারা অতি সহজেই মাদক নিয়ে আসতে সক্ষম হয়।

 

এই ভাবেই উক্ত এস.আই নামধারী তথাকথিত মিডিয়া কর্মি নামধারী ব্যক্তি নানা ধরনের অপকর্ম করে পার পেয়ে যাচ্ছে। এই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর নজর দারী বৃদ্ধিসহ তাকে গ্রেফতার এখন গণদাবী। নতুবা সে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে এবং বড় ধরনের অপরাধ কর্মকান্ডে লিপ্ত হবে। এস.আই নামধারী তথা কথিত মিডিয়া কর্মীর সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য জানাতে কল করুন ০১৭১৫-৬৫২৮২০। তথ্যদাতার নাম ঠিকানা সম্পূর্ণ রুপে গোপন রাখা হবে। আগামীকাল আরো বিস্তারিত সংবাদ পরতে চোখ রাখুন আমাদের সাথে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023