শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নন্দীগ্রামে যুবলীগ কর্মীর বাড়ি থেকে ২৮ বস্তা ভিজিডির চাল উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে এক যুবলীগ কর্মীর বাড়ি থেকে ২৮ বস্তা ভিজিডি’র চাল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম ভাটগ্রাম ইউনিয়নের বর্ষন গ্রামের যুবলীগ কর্মী কামরুজ্জামান এর বাড়ি থেকে ভিজিডি’র চাল উদ্ধার করেন।

জানা গেছে, বর্ষন গ্রামের যুবলীগ কর্মী কামরুজ্জামানের বাবা মোকসেদ আলী ও তার সহযোগী আবু বক্কর সিদ্দিক সুবিধাভোগী সদস্যদের কাছ থেকে কম দামে ভিজিডির চাল কিনে বাড়িতে মজুত করে রাখেন। সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম পুলিশ নিয়ে যুবলীগ কর্মীর বাড়ি তল্লাশী চালিয়ে ঘরের বারান্দা থেকে ৩০ কেজি ওজনের সরকারি ১৫ বস্তা ও প্লাস্টিকেরর ১৩ বস্তা মোট ৮৪০ কেজি ভিজিডি’র চাল উদ্ধার করেন। এ সময় চাল ব্যবসায়ী মোকসেদ আলী ও তার সহযোগী আবু বক্কর সিদ্দিক পালিয়ে যায়।

এবিষয়ে নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম জানান, ভিজিডি’র ২৮ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ সময় পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023