শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় প্রকাশ্যে আব্দুল আলীম (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে কাহালু উপজেলার পানাই গোকর্ণ গ্রামে এই ঘটে। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ নওফেল নামে এক যুবককে আটক করেছে।

 

নিহত আলীম কাহালু উপজেলার দক্ষিণ জামগ্রামের বুলু প্রামাণিকের ছেলে। তিনি পুরাতন মোটর সাইকেল কেনা-বেচা করতেন।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাহালু থানার ওসি জিয়া লতিফুল জানান, আব্দুল আলীম তার মোটরসাইকেল নিয়ে উপজেলার দুর্গাপুর বাজার থেকে নিজ বাড়ি ফিরছিলেন। তিনি পানাই গোকর্ণ এলাকায় পৌঁছার পর পেছন দিক থেকে অপর একটি মোটরসাইকেলে তিনজন যুবক আলীমের গতিরোধ করে। এরপর তারা ধারালো ছুরি দিয়ে তার বুকে ও মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় এবং কয়েকজনকে ধাওয়া করে নওফেল নামে একজনকে আটক করতে সক্ষম হয়। সে উত্তর দেবখণ্ড গ্রামের আবু সুফিয়ানের ছেলে।

 

ওসি বলেন, ঘটনাস্থলেই আলীমের মৃত্যু হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে- পূর্ব শত্রুতার জেরে আলীমকে হত্যা করা হয়েছে। আটক নওফেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করা যাচ্ছে খুব দ্রুত মোটিভ জানা যাবে। নিহত আলীমের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023