শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

নন্দীগ্রামে যুবলীগ নেতাসহ ৭ জুয়ারি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে জুয়া খেলার সময় পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক শাহিনুর রহমান (৩৫) সহ ৭ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সদর ইউনিয়নের ইউসুবপুর হঠাৎপাড়া গ্রামে একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় পুলিশ তাদের কাছ থেকে পুলিশ নগদ টাকাসহ জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করে। গ্রেপ্তারকৃত অন্যান্যরা হলেন- যুবলীগ কর্মী রইচ উদ্দিন (৬০), লিটন হোসেন (৩০), ইউনুছ আলী (৪০), ঠান্ডু মিয়া (৩৬), নবাব আলী (৩৫) ও ইদ্রিস আলী (৬৫)।
পুলিশ জানায়, পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক শাহিনুর রহমান সহযোগীদের নিয়ে ইউসুবপুর হঠাৎপাড়া গ্রামে একটি বাড়িতে জুয়ার আসর বসায়। এমন খবরে পেয়ে অভিযান চালিয়ে জুয়া খেলা অব¯’ায় যুবলীগ নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023