নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানা এলএলবি বলেছেন, নন্দীগ্রামে আওয়ামী লীগের নামে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না। যারা দলবাজি করে আখের গোছাতে চায় তাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে এদের পৃষ্ঠপোষক এবং দোসরদের প্রতিহত করতে হবে। সোমবার দুপুরে উপজেলা তাঁতীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা তাঁতীলীগের সভাপতি আবু নোমান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তারেক মাহমুদ ডিউ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি শফিউল আলম ছবি, পৌর আ’লীগের সভাপতি আনিছুর রহমান, সাধারন সম্পাদক মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন বকুল, আ’লীগ নেতা তীর্থ সলিল রুদ্র, হাসান আব্বাসী, আনন্দ কুমার, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, পৌর শ্রমিকলীগের সভাপতি এনামুল হক, ছাত্রলীগ নেতা আবু তেীহিদ রাজীব, সৌরভ প্রমূখ।