শিরোনাম :
১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন ইরানে হামলার প্রস্তুতি সম্পন্নের কাছাকাছি যুক্তরাষ্ট্র রাজনীতি আমাদের পেশা নয়, কর্তব্য হিসেবে গ্রহণ করছি : জামায়াত আমির

‘চালু হচ্ছে চিলাহাটি-হলদিবাড়ী রেলপথ’

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৯ আগস্ট, ২০২০

নীলফামারী প্রতিনিধি

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, বাংলাদেশ-ভারতের পঞ্চম রেল যোগাযোগ হিসেবে অচিরেই চালু হচ্ছে চিলাহাটি-হলদিবাড়ী রেলপথ। আগামী ডিসেম্বর মাসের আগে চিলাহাটি-হলদিবাড়ী রেললাইন পাতানোর কাজ শেষ করা হবে। দুই দেশের আলোচনার পর ডিসেম্বর মাসের যে কোন দিন উদ্বোধন হতে পারে। এই রেলপথটি চালু হলেই বাংলাদেশের সাথে ভারত, নেপাল ও ভুটানে সাথে কম খরচে ব্যবসা বাণিজ্য স্থাপন হবে। সেই সাথে এটি হবে দেশের মধ্যে গুরুত্বপূর্ণ ও লাভজনক রেলপথ।

 

শুক্রবার বিকালে নীলফামারীর ডোমারে চিলাহাটি রেলস্টেশন থেকে ভারতের সীমানা পর্যন্ত ৬.৭২৪ কিলোমিটারের মধ্যে ৬.২৫০ কিলোমিটার রেললাইন পাতানোর কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, চিলাহাটি-হলদীবাড়ি ইন্টারচেঞ্জ লিংক চালু হলেই বন্ধু প্রতীম দেশের মধ্যে উন্নয়নের দুয়ার খুলে যাবে, লাভবান হবে উভয় দেশ, বদলে যাবে উভয় এলাকার আর্থ সামাজিক চেহারা।

 

এসময় আরও উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, রেলওয়ে সচিব সেলিম রেজা, রেলওয়ে পশ্চিম জোনের মহাপরিচালক মিহির কান্তি গুহ, অতিরিক্ত মহাপরিচালক মঞ্জিরুল আলম চৌধুরী, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীসহ রেলওয়ে পশ্চিম জোনের কর্মকর্তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023