শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় নতুন করে করোনায় আক্রান্ত ৪৬

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৯ আগস্ট, ২০২০

স্টাফ  রিপোর্টার, বগুড়া

বগুড়ায় ২৯৪নমুনার ফলাফলে  আরও ৪৬জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ১৫দশমিক ৬৪শতাংশ। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ৬ হাজার ৫৫৯জন করোনায় শনাক্ত হলেন। একই সময়ে ৫৮জন সুস্থ হওয়ায় জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৫ হাজার ৪৫৭জনে দাঁড়িয়েছে। এছাড়া জেলায় নতুন করে কেও মারা না যাওয়ায় মোট মৃত্যু ১৫০জনেই অপরিবর্তিত রয়েছে।

 

শনিবার সকাল ১১টায় জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বগুড়া সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম ২৮ আগস্ট শুক্রবার জেলার দু’টি পিসিআর ল্যাবে পরীক্ষা করা ২৯৪টি নমুনার ফলাফল বিশ্লেষণ তুলে ধরেন।

 

ডা. ফারজানুল ইসলাম নির্ঝর জানান, সরকারি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) পরীক্ষা করা ২৭৮টি নমুনার মধ্যে ৪০টি পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে ১৬টি নমুনায় পজিটিভ আসে আরও ৬জনের।

 

ব্রিফিংয়ে জানানো হয়, নতুন আক্রান্ত ৪৬জনের মধ্যে পুরুষ ২৮জন, নারী ১৬জন এবং বাদবাকি ২জন শিশু।

 

এদের মধ্যে সদর উপজেলার ৪১জন। অন্যান্য উপজেলার মধ্যে-  শেরপুর ২জন, আদমদীঘি ২জন এবং শিবগঞ্জে একজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

 

জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডা. ফারজানুল ইসলাম  বলেন, নতুন আক্রান্তদের আপাতত নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তবে এদের মধ্যে কারও অবস্থা জটিল মনে হলে তাদের  হাসপাতালে স্থানান্তর করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023