শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ট্রাম্পের ভাষণের পরেই বিক্ষোভকারীদের হামলা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৯ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে সরগরম হয়ে ওঠেছে দেশটির রাজনৈতিক পরিবেশ। প্রেসিডেন্ট ট্রাম্পকে আগামী নির্বাচনে মনোনয়ন প্রদানের পর নির্বাচনী ভাষণ দেয়ার সময় হোয়াইট হাউসের সামনে ব্যাপক বিক্ষোভ করেন বর্ণবাদবিরোধী আন্দোলনকারীরা। এ সময় ভাষণ শেষে ফেরার পথে বিক্ষোভকারীদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন রিপাবলিকান সিনেটর র‌্যান্ড পাউল। খবর আলজাজিরার।

 

 

একদল বিক্ষোভকারী জটলা বাধিয়ে তাদেরকে আক্রমণ করেছে বলে অভিযোগ করে তিনি এ ঘটনা তদন্তের জন্য এফবিআইকে আহ্বান জানান। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে টাকা দিয়ে এ বিক্ষোভ করানো হচ্ছে বলেও অভিযোগ করেন। তবে কারা তাদেরকে টাকা দিয়ে রাস্তায় নামিয়েছে সে বিষয়ে তিনি নিশ্চিত কোন তথ্য দেননি।

 

ট্রাম্পের ভাষণ শেষে সিনেটর পাউল, তার স্ত্রী-সন্তান পাশেই তাদের হোটেলে যাবার সময় বিক্ষোভ দেখে হেটে হোটলে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেন। পরে হোটেলের বাসে ওঠলে বাসও আটকে দেয় বিক্ষোভকারীরা। এ সময় গাড়ি থেকে নেমে হাটার সময় একদল বিক্ষোভকারী তাদেরকে ঘিরে ধরে। পরে পুলিশের সহায়তায় তাদেরকে হোটেলে পৌঁছে দেয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023