শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন রাহাত খান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৯ আগস্ট, ২০২০

স্টাফ  রিপোর্টার, ঢাকা

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খানকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে। আজ তাঁকে সেখানে দাফন করা হবে।

 

 

রাহাত খানের স্ত্রী অপর্ণা খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘উনার (রাহাত খান) শেষ ইচ্ছা অনুযায়ী মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শনিবার (আজ) তাঁকে সমাহিত করা হবে। রাতে মরদেহ বারডেম হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।’

 

এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ইস্কাটনে নিজের বাসায় রাহাত খানের মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি হার্টের সমস্যা ও ডায়াবেটিসে ভুগছিলেন। এছাড়া বার্ধক্যজনিত আরও কিছু কারণে তিনি বেশ কিছুদিন ধরেই শয্যাশায়ী ছিলেন। দুই দিন ধরে তার কথাবার্তাও বন্ধ ছিল।

 

দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকে কাজ করা রাহাত খান সর্বশেষ দৈনিক প্রতিদিনের সংবাদের সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

 

‘অমল ধবল চাকরি’, ‘ছায়াদম্পতি’, ‘শহর’, ‘হে শূন্যতা’, ‘হে অনন্তের পাখি’, ‘মধ্য মাঠের খোলোয়াড়’, ‘এক প্রিয়দর্শিনী’, ‘মন্ত্রিসভার পতন’, ‘দুই নারী’, ‘কোলাহল’ এর মত উপন্যাস ও গল্পগ্রন্থ তার হাত দিয়েই এসেছে।

 

সাহিত্যে অবদানের জন্য ১৯৯৬ সালে রাহাত খান একুশে পদক পান। তার আগে ১৯৭৩ সালে পান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার।

 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক বার্তায় বলেছেন, ‘সাংবাদিকতার পাশাপাশি লেখক হিসেবে রাহাত খান মুক্তবুদ্ধির চর্চা ও সমাজ উন্নয়নে বিপুল অবদান রেখেছেন। তার মৃত্যু সাংবাদিকতা ও সাহিত্যের জগতে এক অপূরণীয় ক্ষতি।’

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বলে সরকার প্রধানের দপ্তর থেকে জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023