শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বাইডেনের ড্রাগ পরীক্ষার দাবি ট্রাম্পের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

নির্বাচনী বিতর্কের পূর্বে ডেমোক্রেট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের ড্রাগ পরীক্ষার করার দাবি জানালেন মার্কিন পেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন দৈনিক ওয়াশিংটন এক্সামিনার ও ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

 

 

মার্কিন দৈনিক ওয়াশিংটন এক্সামিনারকে দেয়া সাক্ষাতকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি লক্ষ্য করেছেন, হুট করেই ডেমোক্রেট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন দলের প্রাইমারীর টিভি বিতর্কে খুবই ভালো করেছেন। বিষয়টি সন্দেহজনক।

 

বাইডেন ড্রাগ গ্রহণ করেছেন কি না এ বিষয়ে কোনো প্রমাণ দেন নি ট্রাম্প। শুধু বলেছেন, ‘আমি নিজেও এটি করতে রাজি আছি।’

 

ওয়াশিংটন এক্সামিনারকে ট্রাম্প বলেন, সাবেক ভাইস-প্রেসিডেন্ট বাইডেন ডেমোক্রেট দলের প্রাইমারীর ১১টি লাইভ টিভি বিতর্কে সামঞ্জস্য রাখতে পারেন নি। কিন্তু ১৫ মার্চ বিতর্কের সর্বশেষ দিন ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সের সঙ্গে বিতর্কের সময় বাইডেন খুবই সক্রিয় হয়ে ওঠেন। ট্রাম্প বলেন, ‘আমি বুঝতে পারছি না কিভাবে বিতর্কে ঝিমিয়ে থাকা বাইডেন হুট করেই স্যান্ডার্সের বিপক্ষে বাজিমাত করলো।’

 

স্থানীয় সময় বৃহস্পতিবার রিপাবলিকান দলের সম্মেলনের শেষ দিনে ভাষণ দেবেন ট্রাম্প। ওই ভাষণেও একই দাবি করতে যাচ্ছেন তিনি। আগামী ৩ নভেম্বরের নির্বাচনের পূর্বে তিনটি বিতর্কে অংশ নেবেন ট্রাম্প ও বাইডেন। ২৯ সেপ্টেম্বর ওহাইওর ক্লিভল্যান্ডে, ১৫ অক্টোবর ফ্লোরিডার মিয়ামিতে ও ২২ অক্টোবর টেনেসিতে এই বিতর্ক অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023