শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

কৌশলগতভাবে উইঘুরদের পরিচয় বিলুপ্ত করে ফেলছে চীন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৬ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

ভারতীয় সংবাদমাধ্যম ট্রিবিউনে মুসলিম সংখ্যাগরিষ্ঠ উইঘুরদের ওপর চীনের নিপীড়নের কঠোর সমালোচনা করা হয়েছে। গত ২৪ আগস্ট Systematic erasure of identity শিরোনামে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সদস্য তিলক দেবাশের দীর্ঘ একটি নিবন্ধ লিখেছেন। এতে তিনি লিখেছেন,

 

সম্প্রতি চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসরত ১১ মিলিয়ন উইঘুরের অবস্থা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। উইঘুররা তুর্কি বংশোদ্ভূত, যাদের বেশিরভাগই মুসলিম। প্রতিবেদনে বলা হয়েছে, চীন তাদের পরিচয় মুখে ফেলার চেষ্টা করছে এবং তাদের সংস্কৃতি, ঐতিহ্য, বিশ্বাসের ওপর আক্রমণ করা হচ্ছে এবং তাদের জনসংখ্যা বৃদ্ধির হাম কমিয়ে আনা হচ্ছে। সমন্বিতভাবে গৃহীত এসব পদক্ষেপ মানবাধিকারের লঙ্ঘন। হান চাইনিজ ও উইঘুরদের মধ্যে সংঘর্ষের জের ধরে ২০০৯ সালের পর থেকে উইঘুরদের ওপর অবরোধ আরোপ করা হয়। ওই সংঘর্ষে প্রায় ২০০ জন হান চাইনিজ প্রাণ হারান।

২০১৪ সালে জিনজিয়াংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরের পর থেকে ক্র্যাকডাউন আরও তীব্র হয়। ২০১৭ সাল থেকে কর্তৃপক্ষ সেখানে ডিটেনশন ক্যাম্প পরিচালনা করছে। ক্যাম্পের নাম দেওয়া হয়েছে ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং সেন্টার। চীন সরকারের কিছু গোপন নথি হস্তগত করেছে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। সেই নথিতে ডিটেনশন সেন্টার পরিচালনা বিষয়ক কিছু পরিকল্পনা ও নির্দেশনা ছিল। নাৎসী আমলের কনসেন্ট্রশন ক্যাম্পের আদলে তৈরি এ ক্যাম্পে ২০১৭ সাল থেকে ১/২ মিলিয়ন উইঘুরকে বন্দী করা হয়েছে। ক্যাম্প থেকে ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেছে উইঘুরদের ওপর নির্যাতনের চিত্র। সেখানে উইঘুরদের ‘আদর্শিক প্রশিক্ষণ’ দেওয়া হয়। শ্রম দিতে বাধ্য করা হয়।

 

ক্যানবেরা ভিত্তিক অস্ট্রেলিয়ান স্ট্রাটেজিক পলিসি ইন্সটিটিউট জানিয়েছে, ২০১৭ সালের পর থেকে ৮০ হাজার উইঘুর বন্দীকে ২৭টি কারখানায় স্থানান্তর করা হয়েছে। সেসব কারখানায় ৮৩টি বৈশ্বিক ব্রান্ডের পণ্য উৎপাদন করা হয়।

 

চীনের দাবি, ডিটেনশন ক্যাম্প করা হয়েছে ধর্মীয় উগ্রপন্থা ও সহিংসতা বন্ধের উদ্দেশ্যে। প্রমাণস্বরূপ চীন বলছে, ২০১৬ সালের ডিসেম্বরের পর থেকে জিনজিয়াংয়ে সন্ত্রাসী হামলা হয়নি। কিন্তু উইঘুরদের ওপর চীনের নিপীড়ন নিয়ে সারা বিশ্বে যে ক্ষোভ তৈরি হয়েছে তা শান্ত করতে চীন সমর্থ হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023