শিরোনাম :
সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর

উত্তেজনায় ঘি ঢালছে চীন, এবার ভারত সীমান্তের কাছেই বসাচ্ছে মিসাইল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৩ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

বেশ কিছু দিন ধরেই সীমান্ত নিয়ে উত্তেজনার বিরাজ করছে ভারত ও চীনের মধ্যে। সম্প্রতি লাদাখ সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন ভারতীয় সেনা সদস্য নিহত হয়। এরপর উত্তেজনা আরও তীব্র হয়। সেই উত্তেজনায় আরও ‘ঘি’ ঢালছে চীন।

 

এবার ধর্মীয় স্থাপনাগুলোর পাশেও সামরিক ঘাঁটি তৈরি করছে চীন। কৈলাশ পর্বতের মানস সরোবর হ্রদের তীরে মাটি থেকে বায়ুতে হামলা চালানোর ক্ষেপণাস্ত্রগুলোর জন্য সাইট তৈরি শুরু করেছে শি জিনপিং সরকার। এপ্রিল মাসে এই কাজ শুরু হয়েছিল, যা কিনা এখন প্রায় শেষের পথে।

লাদাখের টানাপোড়েনের সময় থেকেই এই কাজ করে চলেছে চীন। মনে করা হচ্ছে, লিপুলেকে ভারতের রাস্তা তৈরির পালটা হিসেবেই চীন সেখানে কাজ করে চলেছে।

 

উল্লেখ্য, ১৭ হাজার ফুট উঁচুতে অবস্থিত কৈলাশে যাওয়ার জন্য ৮০ কিমি রাস্তা তৈরি করেছে ভারত।

 

স্যাটেলাইটের ছবি থেকে বোঝা যাচ্ছে, চীন মানস সরোবর লেকের তীরে এইচকিউ-৯ ক্ষেপণাস্ত্র স্থাপনের প্রস্তুতি নিচ্ছে। এখানে চীন এইচটি-২৩৩ রাডার সিস্টেম ইনস্টল করছে, যা মিসাইলের ফায়ার সিস্টেমের কাজ করে। এছাড়াও একাধিক রাডার সিস্টেম লাগানো হচ্ছে, যা টার্গেটকে ধ্বংস করতে সাহায্য করে।

 

এই মিসাইলগুলো ভারতের সীমানা থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে স্থাপন করা হবে। এগুলো হবে মিডিয়াম রেঞ্জের ক্ষেপণাস্ত্র। পিপলস লিবারেশন আর্মি এখানে প্রথমে তীর্থযাত্রীদের জন্য একটি ছোট অস্থায়ী থাকার ব্যবস্থা করেছিল। এছাড়াও অনেক হোটেল এবং ঘরও নির্মিত হয়। তবে গত কয়েকমাসে এখানে একটি হাইওয়ে, কয়েকটি নতুন হোটেল এবং নতুন ভবন নির্মিত হয়েছে।

 

১৯৫০ এর দশকে ভারত কৈলাশ পর্বতের আশেপাশের কয়েকটি গ্রাম থেকে কর আদায় করত। কিন্তু ধীরে ধীরে চীন পুরো মানস সরোবরের আশেপাশের এলাকাই দখল করে নিয়েছে।

 

চীন মে এবং জুন মাসে একটি ভিডিও পোস্ট করে, যেখানে দেখানো হয় মানস সরোবরের কাছে একটি রাস্তায় চীনের দুটি ট্যাংক চলছে। এছাড়া ভারতের থেকে অধিকৃত এলাকাতেও সেনা মোতায়েন করেছে চীন।

 

এমনিতেই গত কয়েকমাস ধরে লাদাখে এলএসি সীমান্তে ভারত-চীন দুদেশের সম্পর্কের অবনতি হয়েছে। এমনকি নেপালের সঙ্গে মিলে ভারতকে বারবার বিপাকে ফেলার চেষ্টাও ক্রমাগত করে চলেছে চীন। সূত্র: কলকাতা২৪

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023