শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

চবিতে যেভাবে ‘শূন্যে’ নামল করোনা সংক্রমণের হার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৩ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

হুহু করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অবশেষে মিলল সফলতা। আগে যেখানে প্রতিদিন কেউ না কেউ নতুন করে আক্রান্ত হতেন, সেখানে গত দেড় মাসে নতুন করে আক্রান্ত হননি কেউ! এতে ‘শূন্যে’ নামল সংক্রমণের হার। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাড়তি কড়াকড়ি, ছাত্রলীগের নেতাকর্মী ও বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করতে পারায় এমন সাফল্য এসেছে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয় সংশ্নিষ্টরা। হঠাৎ করে বাড়তে থাকা সংক্রমণের হার একেবারে কমে আসায় স্বস্তি ফিরেছে সবার মাঝে। আগামীতেও সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন সংশ্নিষ্টরা।

বন্ধ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হঠাৎ করে কভিড-১৯-এ সংক্রমণের হার বাড়তে থাকায় গত ৪ জুলাই ১৪ দিনের লকডাউন ঘোষণা করে কর্তৃপক্ষ। কিন্তু লকডাউনের মধ্যেই গত ১১ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ তার পরিবারের পাঁচ সদস্য করোনায় আক্রান্ত হওয়ায় উদ্বেগ ও শঙ্কা বাড়তে থাকে। এ অবস্থায় লকডাউনের সময়সীমা আরও আট দিন বাড়ানো হয়। দ্বিতীয় দফার লকডাউনে বাড়ানো হয় কড়াকড়ি। লকডাউন ও লকডাউন-পরবর্তী সময়ে ক্যাম্পাসে বাড়তি কড়াকড়ির কারণে ১২ জুলাই থেকে গত দেড় মাসে এখন পর্যন্ত নতুন করে একজনও আক্রান্ত হননি করোনায়।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান  বলেন, ‘সংক্রমণ নিয়ন্ত্রণ করতে দ্বিতীয় দফায় লকডাউনের সময়সীমা বাড়ানো হয়। শেষে ক্যাম্পাসে বাড়তি কড়াকড়ি আরোপ করা হয়। ঈদুল আজহার সময় সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে কড়াকড়ি আরোপ করা হয়। এসব পদক্ষেপের কারণে গত দেড় মাসে একজনও নতুন করে করোনায় আক্রান্ত হননি।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া  বলেন, ‘ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মী ও বহিরাগতদের অবাধ বিচরণ বন্ধ করার বিষয়টি একটি বড় চ্যালেঞ্জ ছিল। ক্যাম্পাসে স্বাস্থ্যবিধি নিশ্চিতসহ দোকানপাটও বন্ধ রেখেছি। এসবের সুফল হিসেবে সংক্রমণের হার শূন্যে নেমে এসেছে।’ চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি বলেন, ‘চট্টগ্রামে প্রথমবারের মতো উত্তর কাট্টলী ওয়ার্ড লকডাউন করে আমরা সফলতা পাই। এর পাশাপাশি দ্বিতীয় কোনো এলাকা হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লকডাউনের কারণে সংক্রমণের হার শূন্যে নেমে আসায় আশার আলো দেখছি।’

সংক্রমণের হার শূন্যে নেমে আসায় স্বস্তি প্রকাশ করেছেন উত্তর ও দক্ষিণ ক্যাম্পাসে পরিবার নিয়ে বসবাস করা শিক্ষকসহ কয়েক হাজার বাসিন্দা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023