শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

২১ আগস্ট মামলার পেপারবুক শুনানি নিয়ে যা ভাবছে সরকার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

২১ আগস্ট গ্রেনেড হামলার দুই মামলার পেপারবুক তৈরির কাজ শেষ হয়েছে। সুপ্রিম কোর্ট প্রশাসন শেষ মূহূর্তের যাচাই-বাছাই করছে। এরপরই শুরু হবে আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের ওপর হাইকোর্টের শুনানি। এসময় আসামিদের দণ্ড বৃদ্ধি ও পলাতকদের ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগী হতে চাইছে সরকার।

বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছিল ২০০৪ সালের ২১ আগস্ট। সেদিনের হামলায় আইভি রহমানসহ ২৪ জন নিহত হয়েছিলেন। আর আহত হয়েছিলেন কয়েকশ’ নেতাকর্মী। সেদিন দলের নেতাকর্মীদের তৈরি মানবঢালের কারণে বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে যান। তবে গ্রেনেডের প্রচণ্ড শব্দে ক্ষতিগ্রস্ত হয় তার শ্রবণশক্তি।

 

ওই হামলার ঘটনায় হত্যা, হত্যাচেষ্টা, ষড়যন্ত্র ও এ ঘটনায় সহায়তাসহ বিভিন্ন অভিযোগে হত্যা এবং বিস্ফোরক দ্রব্যাদি আইনে মোট দুটি মামলা দায়ের করা হয়। ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন মামলা দুটির রায় ঘোষণা করেন।

 

বিচারিক আদালতের রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ আসামির মৃত্যুদণ্ড এবং লন্ডনে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া, রায়ে তিন সাবেক আইজিপিসহ ১১ সরকারি কর্মকর্তার বিভিন্ন মেয়াদের লঘুদণ্ডের রায় ঘোষণা করেন আদালত।

 

এরপর ২০১৮ সালের ২৭ নভেম্বর আসামিদের জেল আপিল ও ডেথ রেফারেন্স সংবলিত প্রায় ৩৭ হাজার ৩৮৫ পৃষ্ঠার নথি হাইকোর্টে এসে পৌঁছায়। এরপর ২০১৯ সালের ১৩ জানুয়ারি উচ্চ আদালত মামলাটি শুনানির জন্য পেপারবুক প্রস্তুতের আদেশ দেন।

 

সুপ্রিম কোর্ট প্রশাসনের দেওয়া তথ্য থেকে জানা গেছে, ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা মামলায় ১৩ ভলিউমে মোট ৫৮৫টি পেপারবুক হাইকোর্টে এসে পৌঁছেছে, যার পৃষ্ঠা সংখ্যা প্রায় সাড়ে ১০ হাজার। এসব পেপারবুকে ২২টি আপিল এবং ১২টি জেল আপিল রয়েছে। পাশাপাশি একই ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক মামলায় ১১টি ভলিউমে মোট ৪৯৫টি পেপারেবুক বিজি প্রেস থেকে হাইকোর্টে এসেছে, যার পৃষ্ঠা সংখ্যাও প্রায় ১০ হাজার। এসব পেপারবুকে ১৭টি আপিল এবং ১২টি জেল আপিল রয়েছে।

 

এ বিষয়ে বৃহস্পতিবার (২০ আগস্ট) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান জানান, গত ১৫ আগস্ট বিজি প্রেস থেকে পেপারবুক হাইকোর্টে আসে। বর্তমানে এসব পেপারবুক যাচাই-বাছাইয়ের কাজ চলছে। সব প্রস্তুতি সম্পন্ন করে প্রধান বিচারপতির কাছে পেপারবুক উপস্থাপন করা হবে। এরপর তিনি শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করে দেবেন।

 

নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমানের সাজা বাড়ানোর জন্য কোনও আপিল করা হবে কিনা জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘সাধারণত নিচের কোর্টে যদি কারও যাবজ্জীবন দণ্ড হয়, সেক্ষেত্রে উচ্চ আদালতে ফাঁসির জন্য আপিল করে কোনও লাভ হয় না। কাজেই এ ব্যাপারে যে সাজাটা আছে, সেটি যেন বহাল থাকে, এটাই আমাদের প্রচেষ্টা থাকবে।’

 

মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে শুনানির বিষয়ে জানতে চাইলে মাহবুবে আলম আরও বলেন, ‘আমাদেরকে এই মামলার দ্রুত শুনানির জন্য একটি আবেদন জানাতে হবে। এই মামলাটার যাতে বিচার না হয়, আসল আসামিরা যাতে ধরা না পড়ে, সে জন্য সর্বাত্মক চেষ্টা করা হয়েছিল। কাজেই মামলাটির শুনানি অগ্রাধিকার ভিত্তিতে হবে, এটা আমরা মনে করি এবং সে ব্যাপারে আদালতের কাছে প্রার্থনা করবো। ’

 

সাজা কার্যকর করতে তারেক রহমানকে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারের প্রচেষ্টা কোন পর্যায়ে রয়েছে, জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক  বলেন, ‘একজন খুনি-ষড়যন্ত্রকারীকে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে আমরা অবশ্যই উদ্যোগ নেবো।’

 

অগ্রাধিকার ভিত্তিতে মামলাটির শুনানি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘করোনার কারণে আমরা সবকিছুতে পিছিয়ে পড়েছি। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হোক। অবশ্যই এ মামলায় অগ্রাধিকার ভিত্তিতে শুনানির উদ্যোগ নেওয়া হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023