শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বিশ্বের চতুর্থ ধনী এলন মাস্ক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

বিশ্বের চতুর্থ ধনীর তালিকায় নাম লেখালেন সফল উদ্যোক্তা এলন মাস্ক। সদা স্পষ্টভাষী এই মানুষটি মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স এবং টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।

 

সম্পদ কমার কোনো লক্ষণ নেই বরং সময়ের সঙ্গে সঙ্গে অর্জন বাড়ছে তার। সোমবার তার প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দাম ১১ শতাংশ বৃদ্ধি পাওয়ার পরই বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তির তালিকায় নাম উঠে আসে।

 

একদিনেই তার সম্পদ ৮ বিলিয়ন ডলার বেড়ে যাওয়ায় বর্তমানে তিনি ৮৪ দশমিক ৮ বিলিয়ন ডলারের মালিক। ধনকুবের বারনার্ড আর্নাল্টকে সরিয়ে চতুর্থ স্থান দখল করেছেন এলন মাস্ক। বর্তমানে বারনার্ডের সম্পদের পরিমাণ ৮৪ দশমিক ৬ বিলিয়ন ডলার।

 

বিপুল পরিমাণ অর্থ-বিত্তের অধিকারী ৪৯ বছর বয়সী এই উদ্যোক্তা বিশ্বের অভিজাত পাঁচজন ধনীর তালিকায় নাম লিখিয়েছেন। তার আগে থাকা বাকি তিন ধনকুবের হলেন জেফ বেজোস, বিল গেটস এবং মার্ক জুকারবার্গ।

 

বর্তমানে জেফ বেজোসের অর্থের পরিমাণ ১৮৮ বিলিয়ন ডলার, বিল গেটসের ১২১ বিলিয়ন ডলার এবং মার্ক জুকারবার্গের অর্থের পরিমাণ ৯৯ বিলিয়ন ডলার।

 

এদিকে, সাম্প্রতিক সময়ে টেসলা এবং স্পেসএক্স দুই প্রতিষ্ঠানই সফলভাবে তাদের কার্যক্রম এগিয়ে নিচ্ছে। এই দুই প্রতিষ্ঠান থেকেই অনেক বেশি আয় বেড়েছে এলন মাস্কের। ব্লুমবার্গ বলছে, চলতি বছর টেলসার শেয়ার ৩শ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

করোনা মহামারির কারণে অনেক প্রতিষ্ঠানের মালিকের যখন পথে বসার মতো অবস্থা তখন ভাগ্য সুপ্রসন্ন এলন মাস্কের। ২০২০ সালে হঠাৎ করেই সম্পদ বৃদ্ধির এটি দ্বিতীয় ঘটনা। এর আগে জেফ বেজোসের সম্পদও এভাবে বৃদ্ধি পেয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023