কাহালু (বগুড়া) প্রতিনিধি
বিএনপি-জামাত সরকারের আমলে ২০০৫ সালের ১৭ আগস্ট ৬৩ জেলায় একযোগে জঙ্গিদের বোমা হামলার প্রতিবাদে আজ সোমবার দুপুরে কাহালু রেলওয়ে বটতলায় মানববন্ধন করে পৌর স্বেচ্ছা সেবকলীগ। মানববন্ধনে অংশ নেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ মান্নান, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, আবুল কাশেম শফিকুল ইসলাম শফিক, শ্রমিকলীগ নেতা বাদশা আকন্দ কৃষকলীগ নেতা অঞ্জন কুমার, যুবলীগ নেতা শাহিন ফকির, পৌর স্বেচ্ছা সেবকলীগের সভাপতি রাগিবুল হাসান রাগিবসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।