নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বাসষ্ট্যান্ড দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি’র সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আ’লীগ নেতা শফি উদ্দিন, মুকুল হোসেন, জুলফিকার আলী, মোরশেদুল বারী, হাফিজুর রহমান নান্টু, মুক্তার হোসেন, লুৎফুর রহমান, হাবিবুর রহমান, মোজাম্মেল হক, মোফাজ্জল হোসেন, স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, তাতী লীগের সভাপতি আবু নোমান, পৌর শ্রমিক লীগের সভাপতি সানোয়ার হোসেন মিলন, ছাত্রলীগ নেতা আবু নোমান নাদিম, আল জাহিদ, রিপন প্রমূখ।