শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

সক্রিয় করোনা রোগীর সংখ্যায় এখনও শীর্ষ আটে বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

দু’মাস আগেও বাংলাদেশে মানুষের মনে করোনাভাইরাস সংক্রমণের যে ভয় ছিল, সাম্প্রতিক দিনগুলোতে সেটি অনেকটাই কমে এসেছে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের সতর্কবার্তা সত্ত্বেও রাস্তাঘাটে অনেককেই মাস্ক ছাড়া ঘুরতে দেখা গেছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসন কড়া অবস্থানে থাকলেও জনগণের সচেতনতার অভাবে কমছে না সংক্রমণের হার। পরিসংখ্যান বলছে, সক্রিয় করোনা রোগীর সংখ্যায় এখনও বিশ্বের মধ্যে আট নম্বরে রয়েছে বাংলাদেশ।

 

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বাংলাদেশে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী রয়েছেন ১ লাখ ৯ হাজার ৮৯৬ জন। এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল ভারতেই বাংলাদেশের চেয়ে বেশি সক্রিয় রোগী রয়েছে।

 

গত ১২ জুলাই জাগোনিউজে ‘সক্রিয় করোনা রোগীর সংখ্যায় বিশ্বে ৭ম বাংলাদেশ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেটিতে বাংলাদেশে ১১ জুলাই পর্যন্ত শনাক্ত ও সক্রিয় করোনা রোগীর সংখ্যা জানানো হয়েছিল।

 

 

 

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, এরপর ১২, ১৩ ও ১৪ জুলাই পর্যন্ত বাংলাদেশে প্রতিদিনই সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। সবশেষ ১৪ জুলাই দেশে সক্রিয় রোগী ছিলেন ৮৪ হাজার ৮০৬ জন। এরপর থেকে আবার প্রতিদিনই বাড়ছে এর সংখ্যা। আগস্ট মাসের প্রথমদিনই দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা প্রথমবার এক লাখের কোটা পেরোয়। বাংলাদেশে এখনও সক্রিয় করোনা রোগী রয়েছে প্রায় ১ লাখ ১০ হাজার।

 

বাংলাদেশে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৪৯৮ জন, মারা গেছেন ৩ হাজার ৫১৩ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন অন্তত ১ লাখ ৫৩ হাজার ৮৯ জন। মোট আক্রান্তের সংখ্যায় বিশ্বের মধ্যে ১৬তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023