শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

১৯তম ঢাকা চলচ্চিত্র উৎসবের বিচারক তারা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১২ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক

আবারও বসছে ঢাকার সবচেয়ে বড় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ১৬ জানুয়ারি শুরু হচ্ছে নয় দিনব্যাপী ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

যেখানে বিচারক হিসেবে দেখা যাবে বিশ্বের বেশ কয়েকজন আলোচিত নির্মাতা ও অভিনয়শিল্পীদের।

তাদের মধ্যে আছেন- ভারতীয় নির্মাতা ও গায়ক অঞ্জন দত্ত, বাংলাদেশি অভিনেতা ফেরদৌস, অভিনেত্রী বন্যা মির্জা। আরও আছেন শ্রীলংকান সোমারত্নে ডিসানায়েক, ফিলিস্তিনি দিনা নাসের ও বাংলাদেশি লিসা গাজী প্রমুখ।

বরাবরের মতোই উৎসবের আয়োজন করেছে রেইনবো ফিল্ম সোসাইটি।

এবার উৎসবের প্রতিপাদ্য- বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স অ্যান্ড বেটার সোসাইটি। উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল জানান, বাংলাদেশের সমৃদ্ধ সিনেমা সংস্কৃতি প্রচার এবং বিশ্ব মূলধারার চলচ্চিত্র নিয়ে কাজ করতেই এই উৎসব নিয়মিত হয়ে আসছে।

আহমেদ মুজতবা জামাল বলেন, ‌‘ইতোমধ্যে আমরা প্রস্তুতিমূলক কাজ শুরু করে দিয়েছি। এবারের আয়োজনে ৬০টি দেশের ২০০টি চলচ্চিত্র আসছে। এগুলো দেখানো হবে, অঁলিয়াস ফ্রঁসেজ ঢাকা, স্টার সিনেপ্লেক্স, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, কেন্দ্রীয় গণগ্রন্থাগার ও জাতীয় জাদুঘরে।’

জানা যায়, আয়োজনে থাকছে বেশকিছু প্রতিযোগিতামূলক পর্ব। এগুলো হলো- এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেনস ফিল্ম সেশন। উৎসব শেষ হবে ২৪ জানুয়ারি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023