শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বাংলাদেশে আটকে থাকা ২৩৯৯ ভারতীয়কে ফিরিয়ে নিতে প্রচেষ্টা, মমতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১২ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে লকডাইনের জেরে বাংলাদেশে আটকে থাকা আড়াই হাজারের বেশি ভারতীয়কে দেশে ফিরিয়ে নিতে প্রচেষ্টা শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এজন্য মমতা সরকারকে চিঠি দিয়েছে কেন্দ্র। আটকে পড়াদের দুটি স্থলবন্দর দিয়ে ফিরিয়ে নিতে তোড়জোড় শুরু হয়েছে।

 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারি বাসভবন নবান্নকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, লকডাউনে গত মার্চ থেকে বাংলাদেশে আটকে রয়েছেন দুই হাজার ৩৯৯ জন ভারতীয়। এদের মধ্যে দুই হাজার ৩৯৯ জনই পশ্চিমবঙ্গের বাসিন্দা। পশ্চিমবঙ্গের ছয়টি ভারত-বাংলাদেশ স্থলবন্দরের মধ্যে অন্তত দুটি দিয়ে বাংলাদেশে আটকে থাকা ভারতীয়দের ফেরানোর বন্দোবস্ত করতে চিঠি দিয়েছে কেন্দ্রীয় সরকার।

 

পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে দেয়া চিঠিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিক্রম দোরাইস্বামী লিখেছেন, ‘ঢাকা থেকে আমাদের হাইকমিশন জানিয়েছে, দুই হাজার ৩৯৯ জন ভারতীয় পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দর ও ২৮১ জন ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে দেশে ফিরতে আবেদন করেছেন।’

 

পশ্চিমবঙ্গ সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, কেন্দ্রের আর্জি মেনে বাংলাদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে তার আগে তাদের শারীরিক পরীক্ষার আয়োজন কেন্দ্রীয় সরকারকেই করতে হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023