শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

একা নেইমার বনাম পুরো আটলান্টা দল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১২ আগস্ট, ২০২০

স্পোর্টস ডেস্ক

একটি চ্যাম্পিয়ন্স লিগ উপহার দেয়ার জন্যই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়েছিলেন নেইমার ডি সিলভা জুনিয়র। পিএসজিও একই আশায় ২২০ মিলিয়ন ইউরো দিয়ে কিনে নিয়েছিল ব্রাজিলিয়ান এই সুপার স্টারকে। কিন্তু গত তিন-চার মৌসুমে সেই আশার গুড়ে বালি। দ্বিতীয় রাউন্ড থেকেই বার বার ফিরে যেতে হচ্ছিল পিএসজিকে। সর্বোচ্চ দৌড় ছিল তাদের কোয়ার্টার ফাইনাল।

 

এবার সেমিফাইনালে ওঠার দারুণ সম্ভাবনা। পিএসজির সামনে সেমিতে ওঠার সুবর্ণ সুযোগ। এই সুযোগকে পুরোপুরি কাজে লাগানোর জন্য পিএসজির এখন প্রধান অস্ত্রই হচ্ছেন নেইমার। বাংলাদেশ সময় আজ রাত ১টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে সনি টেন টু।

 

করোনাভাইরাসের এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাটে আমূল পরিবর্তন। কোয়ার্টার ফাইনাল থেকে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শুধুমাত্র একটি পর্বে। আগের মত আর হোম অ্যান্ড অ্যাওয়ে হচ্ছে না। কোয়ার্টারের আটটি দলের সবাইকে নেয়া হয়েছে পর্তুগালের রাজধানী লিসবনে।

 

সেখানেই আজ থেকে শুরু হবে ২৪ আগস্টের মধ্যে শেষ করে দেয়া হবে চ্যাম্পিয়ন্স লিগ। বিশ্বকাপের আদলেই কোয়ার্টার ফাইনাল থেকে ম্যাচগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম ম্যাচেই মুখোমুখি ফরাসি ক্লাব পিএসজি এবং ইতালিয়ান ক্লাব আটলান্টা।

 

পিএসজির জন্য আটলান্টা আসলেই সারপ্রাইজ প্যাকেজ। যদিও আজ এমন দুটি দল মুখোমুখি হচ্ছে, যাদের মধ্যে আসলেই খুব একটা পার্থক্য নেই। কিন্তু একা নেইমারই শুধু ব্যতিক্রম। পুরো ম্যাচে তারকা ইমেজ বলুন আর মাঠের পারফরম্যান্স বলুন, নেইমারই সবার চাইতে আলাদা। বলা যায়, আজ রাতে মুখোমুখি নেইমার বনাম আটলান্টা।

 

পিএসজি থেকে ব্রাজিলিয়ান এই তারকাকে বছরে দেয়া হয় ৩৬ মিলিয়ন ইউরো। প্যারিসের বিখ্যাত পত্রিকা এল ইকুইপে রিপোর্ট করেছে, বোনাস এবং অন্য সব সুযোগ-সুবিধা বাদ দিয়েই বছরে নেইমারকে দেয়া হয় ৩০ মিলিয়ন ইউরো।

 

এতবেশি টাকা ব্যায় করার পরও নেইমার কিন্তু পিএসজিকে সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল পর্যন্তই নিতে পেরেছিল। তবে, এবারই নেইমারের সামনে বড় সুযোগ, দলকে প্রথমবারেরমত সেমিফাইনালে তুলে দেয়ার। আটলান্টার সামনেও বড় সুযোগ, প্রথমবারেরমত চ্যাম্পিয়ন্স লিগে এসে চমক দেখানোর অপেক্ষায়।

 

একই সময় দেখেন, লা গ্যাজেট্টা দেল্লো স্পোর্ট রিপোর্ট করেছে- আটলান্টার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার হচ্ছেন অধিনায়ক আলেজান্দ্রো ‘পাপু’ গোমেজ, ডুবান জাপাটা এবং লুইস মুরিয়েল- এরা আয় করেন বছরে ১.২ মিলিয়ন ইউরো করে। এছাড়া বোনাস হিসেবে তারা পান মাত্র ১.৮ মিলিয়ন ইউরো। সব মিলিয়ে মাত্র ৩ মিলিয়ন ইউরো।

 

আটলান্টার পুরো দলের ফুটবলারদের বাৎসরিক আয় ৩৩ থেকে ৩৬ মিলিয়ন ইউরো। একা নেইমার যা আয় করেন, পুরো আটলান্টা ফুটবল দল আয় করেন তার সমান।

 

পিএসজির অন্য ফুটবলার যেমন- কিলিয়ান এমবাপে আয় করেন বছরে ১৬ মিলিয়ন ইউরো, থিয়াগো সিলভা আয় করেন ১১ মিলিয়ন ইউরো। পিএসজির তিন স্ট্রাইকার নেইমার, এমবাপে এবং মাউরো ইকার্দি একসঙ্গে আয় করেন ৫৫ মিলিয়ন ইউরো। আর আটলান্ডার সর্বোচ্চ আয় করা তিন ফুটবলার জাপাতা, মুরিয়েল এবং গোমেজের একসঙ্গে আয় হচ্ছে মাত্র ৫ মিলিয়ন ইউরো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023