শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বৈরুতে বিস্ফোরণের ব্যাপারে জুলাইয়েই সতর্ক করা হয়েছিল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

লেবাননের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টকে গত জুলাই মাসে বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ নিয়ে সতর্ক করা হয়েছিল। একটি চিঠির মাধ্যমে দেশের প্রধান দুই শাসককে এ সতর্কবার্তা দেওয়া হয়।

 

লেবাননের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে, গত ২০ জুলাই লেবাননের রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ক অধিদপ্তর থেকে প্রেসিডেন্ট মিশেল আউন এবং প্রধানমন্ত্রী হাসান দিয়াবকে একটি চিঠি পাঠানো হয়। তবে, ওই চিঠিতে কী ছিল সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি।

 

দেশটির একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা দাবি করে বলেছেন, ওই চিঠিতে ‘অবিলম্বে’ রাসায়নিক পদার্থগুলোকে সুরক্ষিত করার তাগিদ দেওয়া হয়েছিল।

 

লেবাননের নিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের আশঙ্কা ছিল, রাসায়নিকগুলো চুরি হয়ে যেতে পারে। যা দিয়ে যে কেউ সন্ত্রাসী হামলা চালাতে পারতো। এ নিয়ে তদন্তের পর একটি চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে পাঠানো হয়েছিল। সেখানে বিস্ফোরণ ঘটলে বৈরুত ধ্বংস হয়ে যাবে বলে উল্লেখ ছিল।

 

রয়টার্স বলছে, সরকারকে সতর্ক করার দুই সপ্তাহের মধ্যে লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেটের বিস্ফোরণ ঘটে।

 

বিস্ফোরণের এ ঘটনায় কমপক্ষে ১৬৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ হাজারের বেশি মানুষ। এছাড়া, প্রায় ৬ হাজারের মতো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

এদিকে, এ ঘটনার জেরে সাধারণ মানুষের অব্যাহত বিক্ষোভের মুখে দেশটির সরকার পদত্যাগের ঘোষণা দিয়েছে। এর আগে দেশটির দুজন মন্ত্রী ও ৯ এমপি পদত্যাগ করেন। তাদের অভিযোগ, সরকার সুযোগ থাকার পরও কাজ করেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023