শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

উত্তাল ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে হুঙ্কার, আপনার সময় শেষ!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

ক্ষোভ জমছিল বেশ কিছু দিন ধরে। গতকাল সোমবার রাতে রাজধানী জেরুজালেমের রাস্তায় আছড়ে পড়ল ভিড়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে জড়ো হলেন হাজার হাজার বিক্ষোভকারী। গর্জে উঠল হুঙ্কার, ‘আপনার সময় শেষ।’

 

বিক্ষোভকারীদের অভিযোগ মূলত দুটি। এই সরকার দুর্নীতিগ্রস্ত  ও করোনা-পরিস্থিতি সামলাতে ব্যর্থ দেশের শাসক। গত কয়েক সপ্তাহ ধরেই সরকার-বিরোধী উত্তাপ বাড়ছিল দেশের একাংশে। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলা চলছে। এর মধ্যেই গত মে মাসে সামান্য ভোটে জিতে পঞ্চম বারের জন্য ক্ষমতায় আসেন তিনি।

শনিবারের বিক্ষোভকে গণতন্ত্র-বিরোধী কার্যকলাপ বলে চিহ্নিত করছে নেতানিয়াহু সরকার। তার দক্ষিণপন্থী লিকুড পার্টির দাবি বামেরা চক্রান্ত করে এই বিক্ষোভ দেখিয়েছে। ‘চ্যানেল ১২’ একটি সংবাদ সংস্থার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে নেতানিয়াহুর দল।

 

তাদের বক্তব্য, ‘বামপন্থী আন্দোলনকারীদের উস্কানোর পিছনে হাত রয়েছে ওদের। উত্তেজনা ছড়াতে যা-যা করা সম্ভব, ওরা করেছে।’ লিকুড তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘ইসরায়েলের অর্থনীতি ফেরানোর লড়াই করে যাচ্ছেন নেতানিয়াহু। ইসরায়েলিদের কীভাবে আর্থিক সাহায্য করা যায়, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।’

 

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন পর্যন্ত পৌঁছে যান বিক্ষোভকারীরা। হাতে জাতীয় পতাকা। মুখে নেতানিয়াহু-বিরোধী শ্লোগান। বিক্ষোভস্থলের কাছাকাছি একটি বাড়ির গায়ে ভেসে উঠে প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা বিশালাকৃতি ‘খোলা চিঠি’ ‘আপনার সময় শেষ হয়েছে।’

 

এছাড়াও দেশের একাধিক সেতু, গুরুত্বপূর্ণ হাইওয়ে অবরোধ করেন অসংখ্য মানুষ। বাণিজ্যনগরী তেল আভিভও জ্বলে ওঠে বিক্ষোভে। এক তরুণী জানান, তেল আবিবের রেস্তরাঁয় কাজ করতেন তিনি। করোনা-পরিস্থিতিতে কাজ হারিয়েছেন। তার অভিযোগ, তার মতো আরও অনেকে কাজ হারিয়েছেন। কিন্তু সরকার কোনও সাহায্য করছে না।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023