শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ট্রাম্পের ব্রিফিংকালে হোয়াইট হাউসের বাইরে গোলাগুলি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলন চলাকালে হোয়াইট হাউসের সামনে গোলাগুলির খবর পাওয়া গেছে। বিবিসি ও সিএনএনের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। সোমবার স্থানীয় ওই গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির পরই সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা সেখান থেকে ট্রাম্পকে সরিয়ে নিয়ে যান।

 

ওই ঘটনা সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, পরিস্থিতি ভালোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। সংবাদ সম্মেলনের সময় হঠাৎ করেই সিক্রেট সার্ভিসের এক কর্মকর্তা স্টেজে উঠে আসেন।

 

সে সময় ট্রাম্পের কানে কানে তাকে কিছু বলতে দেখা যায়। এরপরই সেখান থেকে ট্রাম্পকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং ব্রিফিং রুম বন্ধ করে দেওয়া হয়। ট্রাম্পকে যখন কিছু বলা হচ্ছিল তখন তাকে বলতে শোনা গেছে, ‘ওহ, কি হচ্ছে?’

 

এর নয় মিনিট পরেই প্রেসিডেন্ট ট্রাম্প আবারও ফিরে আসেন। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সিক্রেট সার্ভিসের সদস্যরা একজন সন্দেহভাজনকে গুলি করেছে বলে বিশ্বাস তার।

 

তিনি জানিয়েছেন, এই ঘটনার পর একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ট্রাম্প জানেন এমন ঘটনা সাধারণত ঘটে না। কিন্তু এমন পরিস্থিতিতে সিক্রেট সার্ভিসের লোকজন যেভাবে দ্রুত পদক্ষেপ নিয়েছেন সেজন্য তাদের প্রশংসা করেছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023