শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন 

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভসূচনা করেন। এ সময় প্রধান অতিথি তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সাথে যুক্ত হওয়ার আহ্বান জানান।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন, উপজেলা বিএনপির সভাপতি এস. এম. তাজুল ইসলাম, মোকামতলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হোসেন তৌফিক, সদস্য সচিব রোকন-উদ-দৌলা রুবেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ, এবং বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম মুকুল ও হারুনুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​স্থানীয় যুবসমাজকে ক্রীড়ামুখী করতে এবং প্রতিভা বিকাশে উপজেলা প্রশাসনের এই উদ্যোগটি স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023