গাবতলী (বগুড়া) প্রতিনিধি
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর) গাবতলীর সৈয়দ আহম্মেদ কলেজে নবীন বরণ ও অনার্স পাশকৃত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়| এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৭ আসনের এমপি মোরশেদ মিলটন| কলেজ গভর্নিং বডির সভাপতি ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান| বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন এবং মডেল থানার ওসি রাকিব হোসেন| এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মফিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন, বিএনপি নেতা আতিকুর রহমান পিন্টু, রফিকুল ইসলাম, দাতা সদস্য শহীদুল হক, ইউপি চেয়ারম্যান আ: মজিদ মন্ডল, প্যানেল চেয়ারম্যান রাজা মন্ডল, রূপালী বেগম প্রমুখ| নবীন বরণ অনুষ্ঠান শেষে কলেজ ক্যান্টিনের উদ্বোধন করেন অতিথিবৃন্দ| এরআগে এমপি মোরশেদ মিলটন গাবতলী শহীদ জিয়া মডেল কলেজের নবীন বরণ ও একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন| কলেজের গভর্নিং বডির সভাপতি এম আর হাসান পলাশের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ জান্নাতুল ফেরদৌসী শিউলী| বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন|