শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ক্রীড়া প্রতিমন্ত্রী
কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে
রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের ক্রিকেটের উন্নয়নে আরাফাত রহমান কোকোর গুরুত্বপূর্ণ অবদান ছিল। কোকো শুধু ক্রীড়া সংগঠকই ছিলেন না, বাংলাদেশের ক্রিকেটকে একাডেমিভিত্তিক ও তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।গতকাল বৃহস্পতিবার আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর পল্লবীতে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী আরাফাত রহমান কোকোর নামে বগুড়ায় ২০ একর জমির ওপর একটি জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা দেন।

 

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রতিবন্ধী ও প্যারা ক্রীড়াবিদদের একত্র করে এই কমপ্লেক্সের মাধ্যমে প্যারা স্পোর্টসকে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।তিনি আরো বলেন, ক্রীড়া কূটনীতির মাধ্যমে অস্ট্রেলিয়া থেকে কোচ এনে বাংলাদেশের ক্রিকেটকে একাডেমিভিত্তিকভাবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন আরাফাত রহমান কোকো। তাঁর লক্ষ্য ছিল, দেশের বিভিন্ন পর্যায়ের ক্রিকেটকে সমন্বিত করে একটি শক্তিশালী ক্রিকেট কাঠামো তৈরি করা।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023