শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৬ জুন, ২০২৬
স্টাফ রিপোর্টার
বগুড়ায় “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস” ২০২৬ উপলক্ষ্যে মাদকবিরোধী বন্ধন ও র‍্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে  শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ৯ টার সময় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় (বটতলা) থেকে জেলা পরিষদ মিলনায়তন,পর্যন্ত মাদকবিরোধী বন্ধন ও র‍্যালী এবং র‍্যালী শেষে মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিবসটির এ বছরের প্রতিপাদ্য World drug problem: persisting issues, new challenges, innovative responses)।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, সিভিল সার্জন মোঃ খুরশীদ আলম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ মাসুদ হোসেন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত ইমামগণ, বিভিন্ন এনজিও এবং স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সদস্যবৃন্দ এবং চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তরাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন এবং মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি, জনমত গঠন ও সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমবেত সকলকে আহ্বান জানান। আলোচনা অনুষ্ঠানে মোহাঃ জিললুর রহমান, উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, স্বাগত বক্তব্য প্রদান করেন এবং অধিদপ্তরের কর্মকান্ড সম্পর্কে বিস্তারিত তথ্য সভায় উপস্থাপন করেন।
এছাড়া দিবসটি উদ্যাপন উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। জেলা পর্যায়ে সর্বস্তরের মানুষকে উদ্বুদ্ধকরণের জন্য, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাকদবিরোধী স্টিকার সংযোজন, লিফলেট বিতরণ, মাদকবিরোধী পোস্টার এবং যানবাহনে স্টিকার সংযোজন, জেলা তথ্য অফিসের সহযোগিতায় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এছাড়া স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বগুড়ার ১২টি উপজেলায় ১৩টি স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি এবং বগুড়ার ১৪টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মাধ্যমে নগরীর ১২টি পয়েন্টে ফ্রি কাউন্সিলিং সেবাসহ মাদকবিরোধী মাইকিং শেষে র‍্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সরকারের মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থান বাস্তবায়নে প্রতিটি উপজেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। জেলা কার্যালয় নির্মাণে বর্তমান সরকারের সময়ে এক একর জমি বন্দোবস্ত প্রদান চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
উল্লেখ্য যে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া কর্তৃক ২০২৫ সালে ১৮০৩ টি অভিযান পরিচালনা করে ৭০২ টি মামলায় ৭৩৫ জনকে গ্রেফতার করে হেরোইন- ৩৫০ গ্রাম, গাঁজা- ৩৩১.৮৫৯ কেজি, ফেন্সিডিল-৪৪৪ বোতল, ইয়াবা-৪৪,০৫১ পিস, ট্যাপেন্টাডল-৭,৪০২ পিস, চোলাইমদ-১৮০.৭০০ লিটার, ওয়াশ- ৩৫০ লিটার, বুপ্রেনরফিন-১,২২৫ এ্যাম্পুল, নগদ অর্থ-৬,০২,১৬০/-, মোটর সাইকেল-০৪ টি, মোবাইল-২৬ টি, প্রাইভেট কার-০১ টি, কার্পোট্রাক- ০২ টি, পিকআপ-০১ টি, ভ্যান-০১ টি, হলুদ-১৮ কেজি আলামত উদ্ধার করা হয়েছে।
এছাড়াও ১ জানুয়ারি, ২০২৬ থেকে ৩১ মে, ২০২৬ পর্যন্ত ৮৩৮টি অভিযান পরিচালনা করে ৩৩৬টি মামলায় ৩৫০ জনকে গ্রেফতার করে হেরোইন-০৪ গ্রাম, গাঁজা-৮৪.১৩৫ কেজি, ফেন্সিডিল-৫২ বোতল, ইয়াবা-৩৮,৭৬৭ পিস, ট্যাপেন্টাডল-২,২৭৭ পিস, চোলাইমদ-৫৩.৬০০ লিটার, ওয়াশ-৪০ লিটার, বুপ্রেনরফিন-১,৬২২ এ্যাম্পুল, স্কাফ ডিএক্স-৩ বোতল, নগদ অর্থ-১,৩৫,৭০০/-, মোটর সাইকেল-১টি, মোবাইল-৪৩ টি, ট্রাক-২টি, সিএনজি-১ টি, পাথর-১,০৮৮ সিএফটি, স্যান্ডেল-১ জোড়া আলামত উদ্ধার করা হয়েছে।
এছাড়া মাদক ব্যবসার মাধ্যমে অবৈধ ভাবে অর্থ উপার্জনকারীদের বিরুদ্ধে মানিলন্ডারিং আইন প্রয়োগের কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023